অনলাইন ডেস্ক
১১ ফেব্রুয়ারী ২০২৬, ১:৩৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ডা. শফিকুর রহমানের বিরুদ্ধে অপপ্রচারের জামায়াতের নিন্দা

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও ঢাকা-১৫ আসনের সংসদ সদস্য প্রার্থী ডা. শফিকুর রহমানের নাম জড়িয়ে মিথ্যাচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে দলটি। জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বিবৃতির মাধ্যমে এ প্রতিবাদ জানিয়েছেন।

বিবৃতিতে তিনি বলেন- ‘বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও ঢাকা-১৫ আসনের সংসদ সদস্য প্রার্থী ডা. শফিকুর রহমানের নাম জড়িয়ে একটি কুচক্রী মহল পরিকল্পিতভাবে মিথ্যাচার ও বিভ্রান্তিকর তথ্য প্রচার করছে- যা সম্পূর্ণ ভিত্তিহীন, অসত্য ও উদ্দেশ্যপ্রণোদিত।

তিনি আরও বলেন, ‘ডা. শফিকুর রহমান একজন সৎ, আদর্শবান এবং দেশের সর্বস্তরের জনগণের কাছে গ্রহণযোগ্য ও জনপ্রিয় নেতা। তার বিরুদ্ধে প্রকাশ্যে টাকা দেওয়ার যেসব অপপ্রচার চালানো হচ্ছে, তা রাজনৈতিকভাবে দেউলিয়া ও নৈতিকভাবে পরাজিত শক্তির ঘৃণ্য ষড়যন্ত্র ছাড়া আর কিছুই নয়। জনগণের ক্রমবর্ধমান সমর্থনে ভীত হয়ে তারা বিভ্রান্তি ছড়ানোর অপচেষ্টায় লিপ্ত হয়েছে।

আরও পড়ুন  রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনায় ২ সদস্যের কমিটি গঠন জামায়াতের

 

অ্যাডভোকেট জুবায়ের বলেন, জামায়াত আমিরসহ জামায়াতের কোনো নেতার বিরুদ্ধে ছড়ানো কোনো ধরনের মিথ্যাচার, গুজব ও অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার জন্য আমি দেশবাসীর প্রতি আহ্বান জানাচ্ছি এবং সংশ্লিষ্ট মহলকে মিথ্যাচার বন্ধ করার আহ্বান জানাচ্ছি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হামিমসহ ঢাবির দুই হল ছাত্রদল নেতাকে অব্যাহতি

যে শাস্তি পেলেন দেরি করে অফিসে আসা সেই ৩ ভূমি কর্মকর্তা

লক্ষ্মীপুরে সাহাব উদ্দিন নামে এক কৃষকদল নেতা করলো চুরি

বন্ধ থাকা সরকারি পাটকলগুলো দ্রুত চালুর উদ্যোগ : প্রতিমন্ত্রী

সালিশে যুবককে পিটিয়ে হত্যা, যুবদল নেতা বহিষ্কার

কূটনীতিক ও আলেম-ওলামাদের সঙ্গে ইফতার করবেন প্রধানমন্ত্রী

পাকিস্তান সিরিজে ফিরছেন সাকিব, কী বলছে বাস্তবতা

এবার ইরানিদের পানিতে মারতে চাইছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

যেভাবে রাশিয়ার ‘ভাড়াটে সেনা’ হয়ে লড়ছেন বাংলাদেশি যুবকরা

স্বামীকে হত্যা করে পালালেন টিকটকার আঁখি

১০

পেছাল ‘টক্সিক’ মুক্তির তারিখ

১১

প্লেব্যাক নিয়ে শ্রেয়ার কড়া বার্তা

১২

ঢাকার যেসব এলাকা আজ ভয়াবহ দূষিত

১৩

ঈদে আসছে জোভান-নীহার ‘গুডলাক’

১৪

ন্যাড়াবাহিনীর প্রধান নিহত

১৫

আবু সাঈদ হত্যা মামলার রায় ৯ এপ্রিল

১৬

ভোরে ইসরায়েলকে নিশানা করে একের পর এক ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান

১৭

মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে জামায়াতের প্রতিনিধিদলের বৈঠক

১৮

তরুণ-তরুণীকে গাছে বেঁধে নির্যাতন, ভিডিও ভাইরাল

১৯

পুরোনো রাজনীতির বিপরীতে তরুণদের শক্ত চ্যালেঞ্জ

২০