অনলাইন ডেস্ক
১৪ ফেব্রুয়ারী ২০২৬, ১:৪৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পরাজিত প্রার্থীর বাসায় গেলেন বিজয়ী, শুভেচ্ছা বিনিময় ও মিষ্টিমুখ

র্বাচনি মাঠের তীব্র প্রতিদ্বন্দ্বিতা শেষে রাজনৈতিক সৌজন্য ও সহনশীলতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপিত হয়েছে চুয়াডাঙ্গায়। চুয়াডাঙ্গা-১ আসনে নবনির্বাচিত সংসদ সদস্য ও জামায়াতে ইসলামীর প্রার্থী অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী শরিফুজ্জামান শরীফের সঙ্গে বিজয়ের আনন্দ ভাগ করে নিয়েছেন।

আজ শনিবার (১৪ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল সরাসরি শরিফুজ্জামান শরীফের নিজ বাসভবনে ছুটে যান। এ সময় দুই নেতা একে অপরকে ফুলেল শুভেচ্ছা জানান এবং মিষ্টিমুখ করেন। নির্বাচন-পরবর্তী সময়ে এমন সৌহার্দ্যপূর্ণ কুশল বিনিময় চুয়াডাঙ্গার রাজনৈতিক অঙ্গনে এক ইতিবাচক আবহের সৃষ্টি করেছে।

শুভেচ্ছা বিনিময় শেষে দুই নেতা সংক্ষিপ্ত এক মতবিনিময়ে মিলিত হন। তারা অতীতের সব ভেদাভেদ ভুলে আগামী দিনে চুয়াডাঙ্গার উন্নয়নে একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। বিশেষ করে নিজ নিজ দলের নেতাকর্মীরা যাতে কোনো ধরনের সহিংসতা বা সংঘাতে না জড়ায়, সে বিষয়ে কার্যকর পদক্ষেপ নেওয়ার ওপর তারা গুরুত্বারোপ করেন।

আরও পড়ুন  এনআইডি ও ভোটার তালিকা নিয়ে রোববার ইসির গুরুত্বপূর্ণ সভা

মতবিনিময়ে দুই নেতাই একটি মাদকমুক্ত, দুর্নীতিমুক্ত এবং আধুনিক ও উন্নয়নমুখী চুয়াডাঙ্গা গড়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। তারা হানাহানি পরিহার করে শান্তি-শৃঙ্খলা বজায় রাখার মাধ্যমে সৌন্দর্যমণ্ডিত রাজনীতির পথে এগিয়ে যাওয়ার জন্য সবার প্রতি আহ্বান জানান।

এ সময় উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোমিন মালিতা, পৌর জামায়াতের নেতা হাসিবুল ইসলাম, আলমডাঙ্গা উপজেলা জামায়াতের আমির শফিকুল ইসলাম বকুল ও সাধারণ সম্পাদক মামুন, জেলা জামায়াতের প্রচার সম্পাদক মফিজ জোয়ারদার এবং দারুস সালামসহ বিএনপি, জামায়াত ও ইসলামী ছাত্রশিবিরের বিভিন্ন স্তরের নেতারা।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশ সম্মিলিত প্রেস ক্লাব-এর ৪৫ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

ছেলের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে জামানত হারালেন হান্নান মাসউদের বাবা

তারেক রহমানকে মালয়েশিয়ান প্রধানমন্ত্রীর শুভেচ্ছা, দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারের প্রত্যাশা

বোরকা পরে ক্রেতা সেজে বাজারে নির্বাহী ম্যাজিস্ট্রেট, করলেন জরিমানা

দুধে পানি মেশানোয় সেই দুধ ঢালা হলো বিক্রেতাদের মাথায়

ফজরের নামাজ আদায় শেষে বাড়ি ফেরা হলো না চলার পথে মৃত্যু: ইমাম সাহেবের

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বেনাপোল বাজারে শার্শা ম্যাজিষ্ট্রেট(এসি ল্যান্ড)’র ঝটিকা অভিযান

শিক্ষার মান ফিরিয়ে আনার সর্বোচ্চ চেষ্টা চলছে: শিক্ষামন্ত্রী

স্বাস্থ্য খাতকে সিন্ডিকেট ও দুর্নীতি মুক্ত করা হবে: স্বাস্থ্যমন্ত্রী বকুল

বোনের বাড়িতে ইফতারি দিয়ে ফেরার পথে পিকআপ ভ্যানের ধাক্কায় যুবক নিহত

১০

চীন যেভাবে বিশ্ববাণিজ্য নিয়ন্ত্রণের চেষ্টা করছে

১১

চিকিৎসকদের সেবা সরেজমিন তদারকি করার ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

১২

জামিনে কারামুক্ত আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য

১৩

বাসাটার জন্য অনেক মায়া লাগছে : আসিফ নজরুল

১৪

পরীক্ষা-মূল্যায়ন পদ্ধতিতে আসছে বড় পরিবর্তন

১৫

প্রশাসনের লোকেরা বলেছিল ‘মুখ বন্ধ করো, জিতিয়ে দেবো’, কিন্তু আপস করিনি: নাসীরুদ্দীন পাটওয়ারী

১৬

প্রথমে হতদরিদ্র পরিবার ফ্যামিলি কার্ডের সুবিধা পাবে: খাদ্যমন্ত্রী

১৭

সরকারের কাছে ট্রাইব্যুনালের বিচার বাধাগ্রস্ত না করার আহ্বান আখতারের

১৮

নির্বাচন কমিশন এখন পোস্ট অফিসের ভূমিকা পালন করছে : সুজন সম্পাদক

১৯

তিন বছরে ৫ লাখ শ্রমিক নেবে ইতালি, প্রথম ধাপের আবেদনের সময় শেষ

২০