অনলাইন ডেস্ক
১৯ ফেব্রুয়ারী ২০২৬, ৯:০১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

নির্বাচন কমিশন এখন পোস্ট অফিসের ভূমিকা পালন করছে : সুজন সম্পাদক

নির্বাচন কমিশন এখন অনেকটা পোস্ট অফিসের ভূমিকা পালন করছে বলে মন্তব্য করেছেন সুশাসনের জন্য নাগরিক (সুজন) সম্পাদক বদিউল আলম মজুমদার। তিনি বলেন, ‘নির্বাচন নিয়ে অভিযোগ মীমাংসার পর গেজেট প্রকাশ করা উচিত ছিল। যখন প্রশ্ন ওঠে, তখন নির্বাচন কমিশন তদন্ত করতে পারে। তদন্ত করে ফলাফল বাতিলও করতে পারে, আবার নতুন নির্বাচনের নির্দেশ দিতে পারে।

আজ বৃহস্পতিবার সকালে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

সুজন সম্পাদক বলেন, ‘আমরা অনুরোধ করেছিলাম, ঋণ খেলাপি ও দ্বৈত নাগরিকসহ যেসব ক্ষেত্রে অযোগ্যতা আছে, সেগুলোর ব্যাপারে তদন্ত করে সিদ্ধান্ত নিয়ে যেন গেজেট প্রকাশ করে। আমরা আরো বলেছিলাম, নির্বাচন সুষ্ঠু হয়েছে কি না ভোটগ্রহণের ৪৮ ঘণ্টার মধ্যে কমিশন সেটা সার্টিফাই করবে। এটা গুরুত্বপূর্ণ।

কারণ নির্বাচন কমিশনই স্বাধীন সাংবিধানিক প্রতিষ্ঠান নির্বাচন করার জন্য।’ 

তিনি বলেন, ‌‘এখন তারা যেটা করে, রিটার্নিং অফিসাররা যে ফলাফল দেয়, সেটাই তারা গেজেট আকারে প্রকাশ করে দেয়। তারা তাদের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের সেই দায়িত্বটা পালন করে না এবং তারা এখন অনেকটা পোস্ট অফিসের মতো ভূমিকা পালন করে—চিঠি আসল, স্ট্যাম্প দিয়ে পাঠিয়ে দিল।’

নির্বাচন নিয়ে অভিযোগ মীমাংসার পর গেজেট প্রকাশ করা উচিত ছিল মন্তব্য করে সুজন সম্পাদক বলেন, ‘যখন প্রশ্ন ওঠে, তখন নির্বাচন কমিশন তদন্ত করতে পারে।

আরও পড়ুন  হুমকি ধামকির মামলা থেকে অব্যাহতি পেলেন অভিনেত্রী মেহজাবীন
তদন্ত করে ফলাফল বাতিলও করতে পারে, আবার নতুন নির্বাচনের নির্দেশ দিতে পারে।’ 

নূর হোসেন বনাম বাংলাদেশ মামলার উদাহরণ টেনে তিনি আরো বলেন, ‘নির্বাচন স্বচ্ছ ও নিরপেক্ষ হয়েছে কি না যদি এ নিয়ে প্রশ্ন ওঠে, তাহলে নির্বাচন কমিশন তদন্ত সাপেক্ষে সেই নির্বাচন বাতিল করতে এবং পুনর্নির্বাচনের নির্দেশ দিতে পারবে। এবার এই প্রশ্নগুলো উঠেছে, কিন্তু নির্বাচন কমিশন তদন্ত করেনি। বরং তড়িঘড়ি করে গভীর রাতে গেজেট প্রকাশ করেছে। গেজেট প্রকাশ করার একটি তাৎপর্য হলো, যখন গেজেট প্রকাশ হয়, তখন এটা নির্বাচন কমিশনের এখতিয়ারভুক্ত হয়ে যায়।

তারা হাত মুছে নিয়েছে, তাদের আর করার কিছু নেই।’ 

অভিযোগ মীমাংসার এখনো সুযোগ আছে মন্তব্য করে তিনি বলেন, ‘আরপিওর ৯১ (এফ) যদি হলফনামা নিয়ে প্রশ্ন ওঠে, তাহলে গেজেট প্রকাশের পরেও নির্বাচন কমিশন তদন্ত করে সিদ্ধান্ত দিতে পারবেন। তারা নির্বাচনও বাতিল করতে পারবেন।’

আরপিও অনুসারে আয়কর রিটার্ন জমা দেওয়া বাধ্যতামূলক উল্লেখ করে সুজন সম্পাদক বলেন, ‘আয়কর রিটার্ন জমা না দিলে মনোনয়নপত্রটা সম্পূর্ণ কি না এ নিয়ে প্রশ্ন থেকে যায়। যদি মনোনয়নপত্র সম্পূর্ণ না হয়, তাহলে মনোনয়নপত্র বাতিল হওয়া উচিত কি না সেটাও প্রশ্ন করার সময় এসেছে।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশ সম্মিলিত প্রেস ক্লাব-এর ৪৫ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

ছেলের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে জামানত হারালেন হান্নান মাসউদের বাবা

তারেক রহমানকে মালয়েশিয়ান প্রধানমন্ত্রীর শুভেচ্ছা, দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারের প্রত্যাশা

বোরকা পরে ক্রেতা সেজে বাজারে নির্বাহী ম্যাজিস্ট্রেট, করলেন জরিমানা

দুধে পানি মেশানোয় সেই দুধ ঢালা হলো বিক্রেতাদের মাথায়

ফজরের নামাজ আদায় শেষে বাড়ি ফেরা হলো না চলার পথে মৃত্যু: ইমাম সাহেবের

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বেনাপোল বাজারে শার্শা ম্যাজিষ্ট্রেট(এসি ল্যান্ড)’র ঝটিকা অভিযান

শিক্ষার মান ফিরিয়ে আনার সর্বোচ্চ চেষ্টা চলছে: শিক্ষামন্ত্রী

স্বাস্থ্য খাতকে সিন্ডিকেট ও দুর্নীতি মুক্ত করা হবে: স্বাস্থ্যমন্ত্রী বকুল

বোনের বাড়িতে ইফতারি দিয়ে ফেরার পথে পিকআপ ভ্যানের ধাক্কায় যুবক নিহত

১০

চীন যেভাবে বিশ্ববাণিজ্য নিয়ন্ত্রণের চেষ্টা করছে

১১

চিকিৎসকদের সেবা সরেজমিন তদারকি করার ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

১২

জামিনে কারামুক্ত আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য

১৩

বাসাটার জন্য অনেক মায়া লাগছে : আসিফ নজরুল

১৪

পরীক্ষা-মূল্যায়ন পদ্ধতিতে আসছে বড় পরিবর্তন

১৫

প্রশাসনের লোকেরা বলেছিল ‘মুখ বন্ধ করো, জিতিয়ে দেবো’, কিন্তু আপস করিনি: নাসীরুদ্দীন পাটওয়ারী

১৬

প্রথমে হতদরিদ্র পরিবার ফ্যামিলি কার্ডের সুবিধা পাবে: খাদ্যমন্ত্রী

১৭

সরকারের কাছে ট্রাইব্যুনালের বিচার বাধাগ্রস্ত না করার আহ্বান আখতারের

১৮

নির্বাচন কমিশন এখন পোস্ট অফিসের ভূমিকা পালন করছে : সুজন সম্পাদক

১৯

তিন বছরে ৫ লাখ শ্রমিক নেবে ইতালি, প্রথম ধাপের আবেদনের সময় শেষ

২০