অনলাইন ডেস্ক
১৯ ফেব্রুয়ারী ২০২৬, ১১:০৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

পরীক্ষা-মূল্যায়ন পদ্ধতিতে আসছে বড় পরিবর্তন

শিক্ষার্থীদের পরীক্ষা ও মূল্যায়ন পদ্ধতিতে বড় পরিবর্তন আসছে বলে ঘোষণা দিয়েছে নতুন সরকার। ঈদুল ফিতরের পর এ কাজের রোডম্যাপ ঘোষণা করবে শিক্ষা মন্ত্রণালয়।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুর পৌনে ১টার দিকে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা জানান শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। এসময় শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন সেখানে উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ববি হাজ্জাজ বলেন, আজ আমরা দিক-নির্দেশনা দিলাম। বাস্তবায়নের জন্য তিন ধাপের টাইমলাইন ধরে এগোবো। প্রথম ধাপ হবে এখন থেকে ঈদুল ফিতর পর্যন্ত। এ ধাপে ‘বাজেট ও প্রকল্প বাস্তবায়নের ডায়াগনস্টিক রিভিউ’; ‘উন্নয়ন বাজেটের ৫৩ শতাংশ ফেরত যাওয়ার কারণভিত্তিক রুট-কজ অ্যানালাইসিস’ এবং ‘শিক্ষকদের ট্যাব দেওয়া, মাল্টিমিডিয়া ক্লাসরুম ও ভাষা শিক্ষার পাইলট ডিজাইন’ করা হবে।

আরও পড়ুন  জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাকড, পরে উদ্ধার

দ্বিতীয় ঘোষণা অনুযায়ী শিক্ষা মন্ত্রণালয়ের দ্বিতীয় ধাপ শুরু হবে ঈদুল ফিতরের পর। ববি হাজ্জাজ বলেন, দ্বিতীয় ধাপে আমরা প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্মতি নিয়ে জাতীয় শিক্ষা রোডম্যাপ ঘোষণা করবো। সেটা মন্ত্রণালয়ভিত্তিক, বিভাগভিত্তিক ও পরিমাপযোগ্য সূচকসহ।

তৃতীয় ধাপে হবে ১২ থেকে ৩৬ মাসের; অর্থাৎ এক বছর থেকে তিন বছর। এ ধাপের কাজের বর্ণনা তুলে ধরে শিক্ষা প্রতিমন্ত্রী বলেন, তৃতীয় ধাপে আমরা পরীক্ষা ও মূল্যায়ন বড় টেকনিক্যাল রি-ফর্ম করবো। কারিগরি, সাধারণ এবং মাদরাসা শিক্ষায় ব্রিজিং (সেতুবন্ধন) করা হবে। এছাড়া বিশ্ববিদ্যালয়ে গবেষণা ও ইনোভেশন গ্র্যান্ট স্কেল আপ করা হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশ সম্মিলিত প্রেস ক্লাব-এর ৪৫ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

ছেলের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে জামানত হারালেন হান্নান মাসউদের বাবা

তারেক রহমানকে মালয়েশিয়ান প্রধানমন্ত্রীর শুভেচ্ছা, দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারের প্রত্যাশা

বোরকা পরে ক্রেতা সেজে বাজারে নির্বাহী ম্যাজিস্ট্রেট, করলেন জরিমানা

দুধে পানি মেশানোয় সেই দুধ ঢালা হলো বিক্রেতাদের মাথায়

ফজরের নামাজ আদায় শেষে বাড়ি ফেরা হলো না চলার পথে মৃত্যু: ইমাম সাহেবের

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বেনাপোল বাজারে শার্শা ম্যাজিষ্ট্রেট(এসি ল্যান্ড)’র ঝটিকা অভিযান

শিক্ষার মান ফিরিয়ে আনার সর্বোচ্চ চেষ্টা চলছে: শিক্ষামন্ত্রী

স্বাস্থ্য খাতকে সিন্ডিকেট ও দুর্নীতি মুক্ত করা হবে: স্বাস্থ্যমন্ত্রী বকুল

বোনের বাড়িতে ইফতারি দিয়ে ফেরার পথে পিকআপ ভ্যানের ধাক্কায় যুবক নিহত

১০

চীন যেভাবে বিশ্ববাণিজ্য নিয়ন্ত্রণের চেষ্টা করছে

১১

চিকিৎসকদের সেবা সরেজমিন তদারকি করার ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

১২

জামিনে কারামুক্ত আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য

১৩

বাসাটার জন্য অনেক মায়া লাগছে : আসিফ নজরুল

১৪

পরীক্ষা-মূল্যায়ন পদ্ধতিতে আসছে বড় পরিবর্তন

১৫

প্রশাসনের লোকেরা বলেছিল ‘মুখ বন্ধ করো, জিতিয়ে দেবো’, কিন্তু আপস করিনি: নাসীরুদ্দীন পাটওয়ারী

১৬

প্রথমে হতদরিদ্র পরিবার ফ্যামিলি কার্ডের সুবিধা পাবে: খাদ্যমন্ত্রী

১৭

সরকারের কাছে ট্রাইব্যুনালের বিচার বাধাগ্রস্ত না করার আহ্বান আখতারের

১৮

নির্বাচন কমিশন এখন পোস্ট অফিসের ভূমিকা পালন করছে : সুজন সম্পাদক

১৯

তিন বছরে ৫ লাখ শ্রমিক নেবে ইতালি, প্রথম ধাপের আবেদনের সময় শেষ

২০