অনলাইন ডেস্ক
২০ ফেব্রুয়ারী ২০২৬, ৮:৫৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বেনাপোল বাজারে শার্শা ম্যাজিষ্ট্রেট(এসি ল্যান্ড)’র ঝটিকা অভিযান

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বেনাপোল বাজারে শার্শা ম্যাজিষ্ট্রেট(এসি ল্যান্ড)’র ঝটিকা অভিযান

মোঃ জমির হোসেন স্টাফ রিপোর্টার-

পবিত্র রমজান মাসে নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজার নিয়ন্ত্রণে যশোর জেলার শার্শা উপজেলার ম্যাজিষ্ট্রেট(এসি ল্যান্ড মো. নিয়াজ মাকদুম গতকাল বৃহস্পতিবার(১৯ ফেব্রুয়ারী) বিকালে সীমান্তবর্তী শহর বেনাপোল বাজারে এক ঝটিকা অভিযান চালান। উক্ত অভিযানে তিনি বেনাপোল বাজারের বিভিন্ন দোকান পরিদর্শন করেন এবং দোকান মালিকদের সাথে কথা বলেন। এ সময় কয়েকটি দোকানে মূল্য তালিকা না থাকায় ক্ষোভ প্রকাশ করেন,অনিয়মের কারণে এক দোকান ব্যবসায়ীর কাছ থেকে ৫,০০০/-(পাঁচ হাজার টাকা জরিমানা আদায় কারেন।

এ সময় সাংবাদিকদের এক সাক্ষাতকারে তিনি বলেন,পবিত্র রমজান মাসে সাধারণ মানুষের জন্য নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য যেন নাগালে থাকে এবং কেউ যেন কৃত্রিম সংকট তৈরি করতে না পারে, সেজন্য আমাদের এই নিয়মিত বাজার তদারকি অভিযান। রমজানকে পুঁজি করে যেন কোনো ব্যবসায়ী অযৌক্তিক দাম না বাড়ায় তা নিশ্চিত করা।
​ ব্যবসায়ীরা যে দামে পণ্য কিনছেন এবং যে দামে বিক্রি করছেন, তার সামঞ্জস্য যাচাই করা। খাদ্যদ্রব্যে কোনো প্রকার ক্ষতিকর উপাদান বা অস্বাস্থ্যকর পরিবেশ যেন না থাকে সেদিকে কড়া নজর দেওয়া হচ্ছে। তিনি বলেন, অভিযানে আমরা দেখেছি কিছু দোকানে পণ্যের সঠিক মূল্যতালিকা নেই এবং অতিরিক্ত দাম নেওয়া হচ্ছে। এ কারণে একটি দোকানে আমরা ৫,০০০ টাকা জরিমানা করেছি। পাশাপাশি ব্যবসায়ীদের সতর্ক করা হয়েছে যেন তারা প্রতিটি পণ্যের বিপরীতে সঠিক ক্রয় ও বিক্রয় রসিদ সংরক্ষণ করেন।

প্রশাসন চাই না কাউকে জেল বা জরিমানা করতে। তবে জনগণের ভোগান্তি কমাতে আমরা কোনো প্রকার আপস করব না। তরমুজসহ অন্যান্য মৌসুমি ফল পিস হিসেবে কিনে পিস হিসেবেই যেন স্বচ্ছতার সাথে বিক্রি করা হয়, সে ব্যাপারে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। ​পবিত্র রমজানে বাজার নিয়ন্ত্রণে আমাদের এই মনিটরিং পুরো মাসজুড়ে অব্যাহত থাকবে। তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, আপনাদের যদি কোনো সুনির্দিষ্ট অভিযোগ থাকে, তবে সরাসরি প্রশাসনকে জানাবেন। আমরা তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করব।

আরও পড়ুন  একা হয়ে গেলেন তারেক

বাজার পরিদর্শনকালে ম্যাজিষ্ট্রেটের সাথে সঙ্গ দেন বেনাপোল বাজার কমিটি’র সভাপতি মো.আবু তালেব সহ বাজার কমিটি’র অন্যান্য নেতৃবৃন্দ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশ সম্মিলিত প্রেস ক্লাব-এর ৪৫ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

ছেলের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে জামানত হারালেন হান্নান মাসউদের বাবা

তারেক রহমানকে মালয়েশিয়ান প্রধানমন্ত্রীর শুভেচ্ছা, দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারের প্রত্যাশা

বোরকা পরে ক্রেতা সেজে বাজারে নির্বাহী ম্যাজিস্ট্রেট, করলেন জরিমানা

দুধে পানি মেশানোয় সেই দুধ ঢালা হলো বিক্রেতাদের মাথায়

ফজরের নামাজ আদায় শেষে বাড়ি ফেরা হলো না চলার পথে মৃত্যু: ইমাম সাহেবের

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বেনাপোল বাজারে শার্শা ম্যাজিষ্ট্রেট(এসি ল্যান্ড)’র ঝটিকা অভিযান

শিক্ষার মান ফিরিয়ে আনার সর্বোচ্চ চেষ্টা চলছে: শিক্ষামন্ত্রী

স্বাস্থ্য খাতকে সিন্ডিকেট ও দুর্নীতি মুক্ত করা হবে: স্বাস্থ্যমন্ত্রী বকুল

বোনের বাড়িতে ইফতারি দিয়ে ফেরার পথে পিকআপ ভ্যানের ধাক্কায় যুবক নিহত

১০

চীন যেভাবে বিশ্ববাণিজ্য নিয়ন্ত্রণের চেষ্টা করছে

১১

চিকিৎসকদের সেবা সরেজমিন তদারকি করার ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

১২

জামিনে কারামুক্ত আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য

১৩

বাসাটার জন্য অনেক মায়া লাগছে : আসিফ নজরুল

১৪

পরীক্ষা-মূল্যায়ন পদ্ধতিতে আসছে বড় পরিবর্তন

১৫

প্রশাসনের লোকেরা বলেছিল ‘মুখ বন্ধ করো, জিতিয়ে দেবো’, কিন্তু আপস করিনি: নাসীরুদ্দীন পাটওয়ারী

১৬

প্রথমে হতদরিদ্র পরিবার ফ্যামিলি কার্ডের সুবিধা পাবে: খাদ্যমন্ত্রী

১৭

সরকারের কাছে ট্রাইব্যুনালের বিচার বাধাগ্রস্ত না করার আহ্বান আখতারের

১৮

নির্বাচন কমিশন এখন পোস্ট অফিসের ভূমিকা পালন করছে : সুজন সম্পাদক

১৯

তিন বছরে ৫ লাখ শ্রমিক নেবে ইতালি, প্রথম ধাপের আবেদনের সময় শেষ

২০