অনলাইন ডেস্ক
২০ ফেব্রুয়ারী ২০২৬, ১:১৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বাংলাদেশ সম্মিলিত প্রেস ক্লাব-এর ৪৫ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

বাংলাদেশ সম্মিলিত প্রেস ক্লাব-এর ৪৫ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

প্রকাশিত: ১৯ ফেব্রুয়ারি ২০২৬

সামরুল হক, জামালপুর প্রতিনিধি:
দেশের সাংবাদিক সমাজের অধিকার, নিরাপত্তা ও পেশাগত মর্যাদা রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার নিয়ে ৪৫ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেছে বাংলাদেশ সম্মিলিত প্রেস ক্লাব। বুধবার (১৯ ফেব্রুয়ারি ২০২৬) সংগঠনের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এই কমিটি প্রকাশ করা হয়। নবঘোষিত কমিটিতে দেশের বিভিন্ন বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ে কর্মরত প্রিন্ট, অনলাইন ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের অন্তর্ভুক্ত করা হয়েছে।

নেতৃত্বে যারা:
নবগঠিত কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন সৈয়দ সানিয়াত হোসাইন সামী (দৈনিক ভোরের জাহান, ময়মনসিংহ) এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. আল-আমি (দৈনিক নাগরিক ভাবনা, গাজীপুর)।
সহ-সভাপতি পদে রয়েছেন—
মোঃ শহিদুল ইসলাম শহিদ (দৈনিক বাংলাদেশ সমাচার, গাজীপুর),
ফাহিম মুনতাসির (দৈনিক তিতাস কণ্ঠ, ব্রাহ্মণবাড়িয়া),
সায়েম মাহমুদ (চট্টগ্রাম ট্রিবিউন, চট্টগ্রাম)।
যুগ্ম-সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন সুমন দাশ, রাজন কিবরিয়া ইব্রাহিম (দৈনিক ইনফো বাংলা, চট্টগ্রাম/দৈনিক বাংলা দিগন্ত, ময়মনসিংহ) এবং শিহাব আহাম্মেদ (দৈনিক এই বাংলা, পাবনা)।
অর্থ সম্পাদক হয়েছেন মোঃ সোলায়মান হোসাইন (ডেইলি নিউজ বাংলা ২৪, টাঙ্গাইল)।

বিভাগভিত্তিক সাংগঠনিক দায়িত্ব:
সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন—
চট্টগ্রাম বিভাগে মোহাম্মদ তৌহিদ (দৈনিক বর্তমান কথা),
সিলেট বিভাগে উৎফল বড়ুয়া (ডেইলি মর্নিং টুডে),
ময়মনসিংহ বিভাগে মোঃ রুবেল হোসেন বাদল (দৈনিক বাংলা দিগন্ত),
রাজশাহী বিভাগে ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক হিসেবে শিহাব আহাম্মেদ।
রংপুর, খুলনা ও বরিশাল বিভাগে সাংগঠনিক সম্পাদক পদে শিগগিরই মনোনয়ন দেওয়া হবে বলে জানানো হয়েছে।

অন্যান্য গুরুত্বপূর্ণ পদ:
ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক: মোঃ সেলিম মিয়াজী (দৈনিক নয়া শ্রীমঙ্গল)
ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক: সায়মন সারওয়ার কায়েম (দৈনিক মেহেদী)
পাঠাগার বিষয়ক সম্পাদক: সাব্বির জুবায়ের (সংবাদ সারাবেলা, ঢাকা)
এছাড়াও প্রচার ও প্রকাশনা, দপ্তর, তথ্য প্রযুক্তি ও যোগাযোগ, প্রশিক্ষণ বিষয়ক, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদকসহ বিভিন্ন পদে দায়িত্ব বণ্টন করা হয়েছে। নিরীক্ষণ ও উপদেষ্টা পর্যায়েও একাধিক সদস্য অন্তর্ভুক্ত রয়েছেন।

আরও পড়ুন  ‘কিছু বুঝার আগেই দেখি সবাই খালের পানিতে’

কার্য-নির্বাহী সদস্যবৃন্দ:
নবগঠিত কমিটিতে দেশের বিভিন্ন জেলা থেকে উল্লেখযোগ্য সংখ্যক কার্য-নির্বাহী সদস্য অন্তর্ভুক্ত হয়েছেন। তাঁদের মধ্যে রয়েছেন—
মোহাম্মাদ হানিফুল আলী (ঠাকুরগাঁ), রিমন হোসেন (টাঙ্গাইল), মোঃ জিহাদ কাজী (বগুড়া), ফয়সাল সিদ্দিক, সামরুল হক (দৈনিক প্রতিদিনে খবর, জামালপুর), শেখ মোঃ আব্দুল হামিদ (জামালপুর), মোঃ শাহেদ উদ্দিন (নোয়াখালী), পারভেজ আলী মোহন (যশোর), এস এম রিয়াদুল ইসলাম (কুষ্টিয়া), এ.এইচ.এম. আনারুজ্জামান (সাতক্ষীরা), মোহাম্মদ রুহুল আমিন ইমরোজ (কুষ্টিয়া), মোঃ নাজিমুল ইসলাম (কুড়িগ্রাম), মোঃ আবুল খায়ের ইমন, মোঃ রুহুল আমিন (হবিগঞ্জ/কুমিল্লা), মোঃ আশিক ইমরান তামজিদ (গাইবান্ধা), মোঃ আব্দুর রব মুনসুর (সিরাজগঞ্জ), মাহাবুব আহাম্মেদ (সিলেট), রেজাউর রহমান জাহিদ (ঠাকুরগাঁও), মোঃ কামরুল ইসলাম (রাঙ্গামাটি), ইমদাদুল হক মৃদুল (বগুড়া) প্রমুখ।

ঘোষিত ২১ দফা দাবি:
কমিটি ঘোষণার পাশাপাশি সাংবাদিকদের অধিকার ও পেশাগত সুরক্ষা নিশ্চিতে ২১ দফা দাবি উত্থাপন করা হয়েছে। দাবিগুলোর মধ্যে উল্লেখযোগ্য—
সারাদেশের পেশাদার সাংবাদিকদের তালিকা প্রণয়ন ও সরকারিভাবে বেতন-ভাতা প্রদান
সাংবাদিক নির্যাতন বন্ধে যুগোপযোগী আইন প্রণয়ন
সাগর-রুনি হত্যাসহ সকল সাংবাদিক হত্যার দ্রুত বিচার
ওয়েজ বোর্ড বাস্তবায়ন নিশ্চিতকরণ
সাংবাদিকদের জন্য স্থায়ী কল্যাণ তহবিল গঠন
সাংবাদিকদের জরুরি সেবাখাত হিসেবে ঘোষণা
জাতীয় পাঠ্যপুস্তকে গণমাধ্যম বিষয়ক অধ্যায় অন্তর্ভুক্তি
প্রাকৃতিক দুর্যোগে ত্রাণ ও মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনা
পেশাগত মানোন্নয়নে প্রশিক্ষণ, সেমিনার ও কর্মশালা আয়োজন
নবনির্বাচিত নেতৃবৃন্দ বলেন, “সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা, মর্যাদা ও অর্থনৈতিক স্বাবলম্বিতা নিশ্চিত করতে সংগঠন ঐক্যবদ্ধভাবে কাজ করবে। দেশের প্রত্যন্ত অঞ্চলে কর্মরত সাংবাদিকদের অধিকার রক্ষায় আমরা সোচ্চার থাকব।”
সংশ্লিষ্ট মহল মনে করছে, সারাদেশের প্রতিনিধিত্বমূলক অংশগ্রহণে গঠিত এই পূর্ণাঙ্গ কমিটি ভবিষ্যতে সাংবাদিক সমাজের কল্যাণ ও অধিকার আদায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশ সম্মিলিত প্রেস ক্লাব-এর ৪৫ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

ছেলের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে জামানত হারালেন হান্নান মাসউদের বাবা

তারেক রহমানকে মালয়েশিয়ান প্রধানমন্ত্রীর শুভেচ্ছা, দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারের প্রত্যাশা

বোরকা পরে ক্রেতা সেজে বাজারে নির্বাহী ম্যাজিস্ট্রেট, করলেন জরিমানা

দুধে পানি মেশানোয় সেই দুধ ঢালা হলো বিক্রেতাদের মাথায়

ফজরের নামাজ আদায় শেষে বাড়ি ফেরা হলো না চলার পথে মৃত্যু: ইমাম সাহেবের

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বেনাপোল বাজারে শার্শা ম্যাজিষ্ট্রেট(এসি ল্যান্ড)’র ঝটিকা অভিযান

শিক্ষার মান ফিরিয়ে আনার সর্বোচ্চ চেষ্টা চলছে: শিক্ষামন্ত্রী

স্বাস্থ্য খাতকে সিন্ডিকেট ও দুর্নীতি মুক্ত করা হবে: স্বাস্থ্যমন্ত্রী বকুল

বোনের বাড়িতে ইফতারি দিয়ে ফেরার পথে পিকআপ ভ্যানের ধাক্কায় যুবক নিহত

১০

চীন যেভাবে বিশ্ববাণিজ্য নিয়ন্ত্রণের চেষ্টা করছে

১১

চিকিৎসকদের সেবা সরেজমিন তদারকি করার ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

১২

জামিনে কারামুক্ত আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য

১৩

বাসাটার জন্য অনেক মায়া লাগছে : আসিফ নজরুল

১৪

পরীক্ষা-মূল্যায়ন পদ্ধতিতে আসছে বড় পরিবর্তন

১৫

প্রশাসনের লোকেরা বলেছিল ‘মুখ বন্ধ করো, জিতিয়ে দেবো’, কিন্তু আপস করিনি: নাসীরুদ্দীন পাটওয়ারী

১৬

প্রথমে হতদরিদ্র পরিবার ফ্যামিলি কার্ডের সুবিধা পাবে: খাদ্যমন্ত্রী

১৭

সরকারের কাছে ট্রাইব্যুনালের বিচার বাধাগ্রস্ত না করার আহ্বান আখতারের

১৮

নির্বাচন কমিশন এখন পোস্ট অফিসের ভূমিকা পালন করছে : সুজন সম্পাদক

১৯

তিন বছরে ৫ লাখ শ্রমিক নেবে ইতালি, প্রথম ধাপের আবেদনের সময় শেষ

২০