ফেব্রুয়ারী ২৪, ২০২৬, || ইমেইল : news@protidinkhabor.com || www.protidinkhabor.com
দলগতভাবে কাজ করে মানুষের আস্থা অর্জন করতে চাই: ভূমি প্রতিমন্ত্রী

ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার কায়সার কামাল বলেছেন, যতগুলো মন্ত্রণালয় আছে তার মধ্যে ভূমি মন্ত্রণালয় অনেক প্রশ্নবিদ্ধ। আমরা দলগতভাবে কাজ করে মানুষের আস্থা অর্জন করতে চাই। এরজন্য সবার সহযোগিতা চাই।
সোমবার (২৪ ফেব্রুয়ারি) রাজধানীর তেজগাঁও ভূমি ভবনে সিটিজেন কেয়ার সেন্টার ও কল সেন্টার পরিদর্শন শেষে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
তিনি বলেন, ‘এই যে কলসেন্টার এখান থেকে কিন্তু ২৪ ঘণ্টা সেবা দেয়া হয়। এটা আমরা আরও বৃদ্ধি করতে চাই। ভূমি মন্ত্রণালয়ের যেসব সেবা কার্যক্রম চালু আছে সেগুলো হাইলাইট করতে চাই।’
এই মন্ত্রণালয়ে দুর্নীতির ক্ষেত্রে জিরো টলারেন্স নীতি মানা হবে জানিয়ে প্রতিমন্ত্রী কায়সার বলেন, ‘বিগত ১৭ বছরে দেশ বিদেশে সমালোচিত এই মন্ত্রণালয়। ভবিষ্যতে এই মন্ত্রণালয় যেন উদাহরণ সৃষ্টি করতে পারে সেই লক্ষ্যে কাজ করবো আমরা।’
স্বত্ব © ২০২৬ প্রতিদিন খবর || সম্পাদক ও প্রকাশক : আলী আজগর হাওলাদার