মেহেরপুরে স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন
পারিবারিক কলহের জেরে স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার দায়ে মেহেরপুরের গাংনী উপজেলার ধলা গ্রামের রেজাউল ইসলাম নামের এক ব্যক্তিকে দোষী সাব্যস্ত যাবজ্জীবন কারাদণ্ডের সাজা দিয়েছেন আদালত। একই সাথে ১ লাখ টাকা জরিমানা, অনাদায় আরও ছয় মাসের বিনাশ্রম কারাদন্ডের আদেশ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে মেহেরপুরের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. গোলাম কবির বাংলাদেশ দণ্ডবিধির ৩০২ ধারায় এ রায় ঘোষণা করেন।
আদালতের নথি সূত্রে জানা গেছে,২০১৮ সালের নভেম্বর মাসে মেহেরপুর সদর উপজেলার ধলা গ্রামে নিজ স্ত্রী জাহানারা খাতুন কে শ্বাস রোধ করে হত্যা করেন রেজাউল। হত্যার পর ঘটনাটি ভিন্নখাতে প্রবাহিত করতে লাশ গোপন ও স্বাভাবিক মৃত্যুর গল্প দাঁড় করানোর চেষ্টা করা হয়।
পুলিশ তদন্তে ঘটনাস্থল থেকে গুরুত্বপূর্ণ আলামত উদ্ধার করে। ময়নাতদন্ত প্রতিবেদনে নিহত নারীর মৃত্যুর কারণ হিসেবে শ্বাসরোধে হত্যা স্পষ্টভাবে উল্লেখ করা হয়। এছাড়া প্রতিবেশী ও স্বজনদের সাক্ষ্য ও আসামির আদালতে স্বীকারোক্তি মূলক জবানবন্দী অপরাধ প্রমাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।