এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, ঠাকুরগাঁওয়ে স্বাস্থ্য সেবা নিশ্চিতে ২৫০ শয্যার জেনারেল হাসপাতালকে ৫শ' শয্যায় উন্নীত করা হবে।
রোববার (১ মার্চ), ঠাকুরগাঁও জেনারেল হাসপাতাল পরিদর্শন শেষে এসব কথা বলেন তিনি।
মির্জা ফখরুল জানান, হাসপাতাল পরিচ্ছন্ন রাখার পাশাপাশি স্বাস্থ্য সেবা নিশ্চিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। রোগী ও স্বজনদের চলাচলের জন্য জেলা প্রশাসন থেকে একটি লিফটের ব্যবস্থা করা হবে বলেও জানান মন্ত্রী।
উল্লেখ্য, নীতিমালা অনুযায়ী, তিন বছরের বেশি একজন ডাক্তার একই কর্মস্থলে থাকতে পারবেন না। কিন্তু, ঠাকুরগাঁওয়ে ৫/৭ বছর ধরে ডাক্তাররা রয়েছেন। এমন প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, ধীরে ধীরে সকল বিষয় ঠিক করা হবে।