
শনিবার (৭ মার্চ) সকাল থেকে ৫৯ বিজিবি ব্যাটালিয়ন সোনা মসজিদ স্থলবন্দর ও জেলার বিভিন্ন সীমান্ত এলাকায় এ কার্যক্রম শুরু করে।
৫৯ বিজিবি ব্যাটেলিয়ানের অধিনায়ক লেফটেন্যান্ট করলেন গোলাম কিবরিয়া জানান , সদর দপ্তরের নির্দেশনায় চাঁপাইনবাবগঞ্জে প্রায় ৭৫ কিলোমিটার সীমান্ত এলাকায় বিশেষ নজরদারি বাড়ানো হয়েছে। সম্ভাব্য জ্বালানি তেল পাচার ঠেকাতে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অস্থায়ী চেকপোস্ট স্থাপন করা হয়েছে। এসব চেকপোস্টে সন্দেহভাজন যানবাহন ও পণ্যবাহী মালামাল তল্লাশি করা হচ্ছে।
এ ছাড়া ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে যাতায়াতকারী যাত্রীদেরও তল্লাশি করা হচ্ছে। একই সঙ্গে সীমান্তজুড়ে নিয়মিত টহল বাড়ানো এবং গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে বলে জানিয়েছে বিজিবি।