যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশন (ইউকেএমটিও) জানিয়েছে, মধ্যপ্রাচ্যে সংঘাত শুরু হওয়ার পর থেকে তারা এ পর্যন্ত ১৩টি জাহাজে হামলার তথ্য পেয়েছে।
বুধবার (১১ মার্চ) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি।
সংস্থাটি জানায়, হামলা ছাড়াও তারা ৪টি জাহাজের সাথে সন্দেহজনক কার্যকলাপের অভিযোগ পেয়েছে। যার ফলে আরব উপসাগর, হরমুজ প্রণালি এবং ওমান উপসাগরে চলাচলকারী মোট ১৭টি জাহাজকে প্রভাবিত করার ঘটনা ঘটেছে।
আজ সকালে পৃথক ঘটনায় তিনটি বাণিজ্যিক জাহাজে অজানা উৎস থেকে হামলার খবর পাওয়া গেছে।