অনলাইন ডেস্ক
১২ মার্চ ২০২৬, ৪:৫৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

মূলত অঙ্গীকারের জায়গা জুলাই সনদ বাস্তবায়ন আদেশ : আখতার হোসেন

তীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব ও সংসদ সদস্য আখতার হোসেন বলেছেন, জুলাই সনদ বাস্তবায়ন আদেশের আইনকে প্রচলিত কঠোর আইনের চেয়ে বরং একটি ‘সমঝোতার আইন’ হিসেবে দেখা হয়েছে। এটি মূলত একটি রাজনৈতিক ও নৈতিক অঙ্গীকার বা কমিটমেন্টের জায়গা।

মঙ্গলবার (১০ মার্চ) বাংলাদেশ সময় রাত সাড়ে ১০টায় এনসিপি ডায়াস্পোরা অ্যালায়েন্সের উদ্যোগে আয়োজিত প্রবাসীদের এক অনলাইন প্রতিবাদ সভায় আখতার হোসেন এসব কথা বলেন। জুলাই সনদ ও গণভোটে জনরায় বাস্তবায়নে বর্তমান সরকারের কথিত টালবাহানার প্রতিবাদে এই সভার আয়োজন করা হয়।

প্রায় দুই ঘণ্টাব্যাপী এই সভায় আখতার হোসেন আরও বলেন, ‘গণভোটে প্রবাসীরা বিপুল হারে হ্যাঁ-এর পক্ষে রায় দিয়েছেন। আমার নিজের আসনে স্থানীয় অনেক কেন্দ্রে পিছিয়ে থাকলেও পোস্টাল ব্যালটে প্রবাসীদের ভোটে আমি জয়ী হয়েছি। এমনকি নবনির্বাচিত এগারো দলীয় জোটের প্রায় সব প্রার্থীই প্রবাসীদের ভোটে জয়ী হয়ে এসেছেন।

জুলাই সনদের বাস্তবায়ন নিয়ে আখতার অভিযোগ করে বলেন, বিএনপি ঐকমত্য কমিশনে এই সনদের প্রতিটি পয়েন্ট নিয়ে কাটাছেঁড়া করেছে, যার পেছনে তাদের অসততা ছিল বলে মনে হয়। বাস্তবায়ন আদেশে শাস্তিমূলক ব্যবস্থা না থাকায় সরকার এটি মানছে না উল্লেখ করে তিনি প্রস্তাব করেন, ‘আদেশে এমন বিধান থাকা দরকার ছিল যে—কোনো সংসদ সদস্য যদি একাধারে সংসদ সদস্য ও সংবিধান সংস্কার পরিষদ সদস্য হিসেবে শপথ না নেন, তবে তার পদ বাতিল বলে গণ্য হবে।’

আরও পড়ুন  ঢাকা-১২ আসনে সাইফুল হকের মনোনয়ন বৈধ ঘোষণা

সভায় এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘শহিদ ও আহতরা আমাদের যে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখিয়েছেন, আমরা সেখানে পৌঁছাবই। সরকার আমাদের রাজপথে নামিয়ে ক্লান্ত করতে চায়, হাসপাতালে পাঠাতে চায়। কিন্তু আমরা সেই ফাঁদে পা দেব না।’

এনসিপির সংস্কার বাস্তবায়ন কমিটির উপপ্রধান সারোয়ার তুষারের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য রাখেন কমিটির সদস্য ইশতিয়াক আকিব এবং জাতীয় নারীশক্তির আহ্বায়ক মনিরা শারমিনসহ বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত প্রবাসী নেতারা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংরক্ষিত আসনের প্রার্থী বিএনপির শহিদ পরিবারের সদস্য ছাত্রদলের শারমিন সুলতানা রুমা

পহেলা বৈশাখ আমাদের জাতিসত্তার ইতিহাস, সংস্কৃতি ও আত্মপরিচয়ের এক অনন্য প্রতীক

মানবাধিকার কমিশনের সব সদস্যের পদত্যাগ

বিদ্যুতের দাম সমন্বয়ে মন্ত্রিসভা কমিটি গঠন

কুষ্টিয়ায় ধর্ম অবমাননার অভিযোগ কথিত পীরকে পিটিয়ে হত্যা, দরবারে হামলা-ভাঙচুর-অগ্নিসংযোগ

জুন-জুলাইয়ে ছাত্রদলের নতুন কমিটি, শীর্ষ পদপ্রত্যাশী দুই ডজন নেতা

গণভোটের রায় বাস্তবায়নে বিরোধী দলকে রাজপথে ঠেলে দেওয়া হচ্ছে

হাম টিকাদান কর্মসূচির দ্বিতীয় ধাপ শুরু, ৪ সিটি করপোরেশন এলাকায় টিকা পাবে ১২ লাখের বেশি শিশু

জামায়াতকে’ পাকিস্তানি বাহিনীর দেশীয় সহযোগী দলের নাম রেখে জামুকা বিল পাস

এটা শাহবাগ নয়, এটা পার্লামেন্ট- হাসনাতকে স্পিকার

১০

অভিযুক্তের সঙ্গে দলের কোন সম্পর্ক নেই, আইনের আওতায় আনার আশ্বাস

১১

টাঙ্গাইলে মাদকবিরোধী অভিযান: ইয়াবা-গাঁজাসহ গ্রেফতার ৬

১২

লালমনিরহাটের সংরক্ষিত আসনের সাবেক এমপি গ্রেফতার

১৩

মনোনয়ন না দেওয়ার জন্য বিএনপিকে ধন্যবাদ: রুমিন ফারহানা

১৪

বিসিবিতে বাপের দোয়া-মায়ের দোয়া কমিটি করা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী

১৫

আবু সাঈদ হত্যা মামলা ট্রাইব্যুনালে আনা হলো আসামিদের, টেলিভিশনে রায় সরাসরি সম্প্রচার

১৬

সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জে বনদস্যুর গুলিতে জেলে গুলিবিদ্ধ

১৭

আদালতে জামিনে মুক্তি পেলেন ভোলার সেই জামায়াত কর্মী সাওদা সুমি

১৮

সন্ধ্যার পর বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া: বিএনপি

১৯

গণভোটের রায় অস্বীকারের মধ্য দিয়ে নতুন করে ফ্যাসিবাদের যাত্রা শুরু হয়েছে

২০