অনলাইন ডেস্ক
১২ মার্চ ২০২৬, ৫:২৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

সংবাদের প্রতিবাদ প্রকাশিত

বুধবার (১১ মার্চ) প্রকাশিত ‘কৃষি অধিদপ্তরের প্রকল্প পরিচালককে প্রাণনাশের হুমকি শেকৃবি ছাত্রদল সেক্রেটারির’ শীর্ষক সংবাদের প্রতিবাদ জানিয়েছেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (শেকৃবি) ছাত্রদলের সাধারণ সম্পাদক বিএম আলমগীর কবীর।

প্রতিবেদনে তার বিরুদ্ধে কৃষি অধিদপ্তরের প্রকল্প পরিচালককের সব অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন দাবি করে আলমগীর কবীর বলেন, ‘এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট এবং বাস্তবতার সঙ্গে এর কোনো মিল নেই।’

বুধবার রাতে পাঠানো এক প্রতিবাদলিপিতে এমনটা দাবি করেন তিনি।

প্রতিবাদলিপিতে তিনি উল্লেখ করেন, ওই দিনে প্রকল্প পরিচালক ড. মোহাম্মদ আবদুল কাইয়ুম মজুমদারের সঙ্গে তার আলোচনা মূলত আউটসোর্সিংয়ের মাধ্যমে কিছু মানুষের কর্মসংস্থান নিশ্চিতকরণের বিষয় নিয়ে হয়েছিল। আলোচনার এক পর্যায়ে ড. কাইয়ুম মজুমদার বিএনপি সম্পর্কিত কটূক্তি করলে তিনি প্রতিবাদ জানান। পরবর্তীতে তিনি জানতে পারেন যে আউটসোর্সিংয়ের নামে আওয়ামী লীগের কিছু লোককে পুনর্বাসন করার চেষ্টা হচ্ছে।

আলমগীর কবীর বলেন, আলোচনার সময় আমি তাকে ২০২৪ সালের ৪ আগস্ট অনুষ্ঠিত শান্তি সমাবেশে তার উপস্থিতির একটি ছবি দেখাই এবং বিগত আওয়ামী আমলে তিনি আওয়ামীপন্থী নির্বাচন কমিশনের সঙ্গে সম্পৃক্ত ছিলেন বলেও উল্লেখ করি। পরবর্তীতে তিনি এ সংক্রান্ত কিছু বিষয় স্বীকার করেন এবং সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আমাদের কথোপকথন শেষ হয়।

আরও পড়ুন  ভারতের বাইরে সাইবেরিয়ায় হলেও আপত্তি নেই : আসিফ আকবর

কিন্তু প্রকাশিত সংবাদে দাবি করা হয়েছে যে তিনি প্রকল্প পরিচালককে প্রাণনাশের হুমকি দিয়েছেন ও শারীরিকভাবে লাঞ্ছিত করেছেন। বিএম আলমগীর কবীর বলেন, ‘এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট এবং বাস্তবতার সঙ্গে এর কোনো মিল নেই।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংরক্ষিত আসনের প্রার্থী বিএনপির শহিদ পরিবারের সদস্য ছাত্রদলের শারমিন সুলতানা রুমা

পহেলা বৈশাখ আমাদের জাতিসত্তার ইতিহাস, সংস্কৃতি ও আত্মপরিচয়ের এক অনন্য প্রতীক

মানবাধিকার কমিশনের সব সদস্যের পদত্যাগ

বিদ্যুতের দাম সমন্বয়ে মন্ত্রিসভা কমিটি গঠন

কুষ্টিয়ায় ধর্ম অবমাননার অভিযোগ কথিত পীরকে পিটিয়ে হত্যা, দরবারে হামলা-ভাঙচুর-অগ্নিসংযোগ

জুন-জুলাইয়ে ছাত্রদলের নতুন কমিটি, শীর্ষ পদপ্রত্যাশী দুই ডজন নেতা

গণভোটের রায় বাস্তবায়নে বিরোধী দলকে রাজপথে ঠেলে দেওয়া হচ্ছে

হাম টিকাদান কর্মসূচির দ্বিতীয় ধাপ শুরু, ৪ সিটি করপোরেশন এলাকায় টিকা পাবে ১২ লাখের বেশি শিশু

জামায়াতকে’ পাকিস্তানি বাহিনীর দেশীয় সহযোগী দলের নাম রেখে জামুকা বিল পাস

এটা শাহবাগ নয়, এটা পার্লামেন্ট- হাসনাতকে স্পিকার

১০

অভিযুক্তের সঙ্গে দলের কোন সম্পর্ক নেই, আইনের আওতায় আনার আশ্বাস

১১

টাঙ্গাইলে মাদকবিরোধী অভিযান: ইয়াবা-গাঁজাসহ গ্রেফতার ৬

১২

লালমনিরহাটের সংরক্ষিত আসনের সাবেক এমপি গ্রেফতার

১৩

মনোনয়ন না দেওয়ার জন্য বিএনপিকে ধন্যবাদ: রুমিন ফারহানা

১৪

বিসিবিতে বাপের দোয়া-মায়ের দোয়া কমিটি করা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী

১৫

আবু সাঈদ হত্যা মামলা ট্রাইব্যুনালে আনা হলো আসামিদের, টেলিভিশনে রায় সরাসরি সম্প্রচার

১৬

সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জে বনদস্যুর গুলিতে জেলে গুলিবিদ্ধ

১৭

আদালতে জামিনে মুক্তি পেলেন ভোলার সেই জামায়াত কর্মী সাওদা সুমি

১৮

সন্ধ্যার পর বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া: বিএনপি

১৯

গণভোটের রায় অস্বীকারের মধ্য দিয়ে নতুন করে ফ্যাসিবাদের যাত্রা শুরু হয়েছে

২০