নরসিংদী সদর হাসপাতালে অভিযান পরিচালনা করে দালাল চক্রের ১৩ সদস্যকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১১)। সোমবার (২৩ মার্চ) দুপুরে এ অভিযান পরিচালনা করেন বলে জানান ক্যাম্প কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. আরিফুল ইসলাম।
র্যাব-১১ ক্যাম্প কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. আরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সরকারি হাসপাতালগুলোতে কোনরকম বাধা-বিঘ্ন ছাড়াই রোগীদের স্বাস্থ্যসেবা নিশ্চিত এবং দালালদের দৌরাত্ম্য রোধ করতে র্যাব নিয়মিত অভিযান পরিচালনা করে থাকে। এরই ধারাবাহিকতায় সকালে গোপন সংবাদের ভিত্তিতে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাসুদ রানার নেতৃত্বে র্যাব, পুলিশের সমন্বয়ে একটি দল নরসিংদী জেলা সদর হাসপাতালে অভিযান পরিচালনা করে ১৩ জন চিহ্নিত দালালকে আটক করতে সক্ষম হন। পরে তাদের অর্থদণ্ড ও বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়।