অবশেষে লিভারপুলকে বিদায় বলার সিদ্ধান্ত জানিয়ে দিলেন মোহামেদ সালাহ। দুর্দান্ত নয়টি বছর শেষে চলতি মৌসুম শেষেই ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাবটির সঙ্গে সম্পর্ক শেষ হবে এই ইজিপ্সিয়ান ফরোয়ার্ডের।
লিভারপুল অধ্যায় শেষে কোন ক্লাবে যোগ দেবেন সে বিষয়ে কোনো তথ্য দেননি সালাহ। তবে গত কয়েক মাস ধরেই গুঞ্জন রয়েছে, সৌদি প্রো লিগের বেশ কয়েকটি ক্লাবের সঙ্গে কথা হয়েছে তার।
গেলো বছর, দুই বছরের চুক্তির মেয়াদ বাড়ালেও নতুন কোচ আর্নে স্লটের সঙ্গে সালাহ’র রসায়নটা জমেনি খুব একটা। মাঠের লড়াইয়ে বারবার সাইডবেঞ্চে বসে থাকা নিয়ে ক্ষোভ উগড়ে দিয়ে সালাহ বলেছিলেন, ‘আমাকে বাসের নিচে ফেলে দেওয়া হয়েছে।’
এক ভিডিও বার্তায় সালাহ বলেন, ‘দুর্ভাগ্যজনকভাবে লিভারপুল ছাড়ার সময় চলে এসেছে। এই শহর এবং এখানকার মানুষ আমার জীবনের অংশ। লিভারপুল কেবল একটি ক্লাব নয় বরং এটি একটি আবেগের নাম।’