বিসিএস (পুলিশ) ক্যাডারের ৪৩তম ব্যাচের চারজন শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারকে বাংলাদেশ সিভিল সার্ভিস নিয়োগ বিধিমালা, ১৯৮১ এর বিধি ৬(২) (এ) মোতাবেক সরকারি চাকরি থেকে অপসারণ করা হয়েছে।
বুধবার (২৫ মার্চ) রাষ্ট্রপতির আদেশক্রমে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব তৌছিফ আহমেদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
অপসারিত কর্মকর্তারা হলেন:
১. সাজিদ বিন কামাল, বিপি-৯৭২৫৯০০১৯৩
২. রতন বালা, বিপি-৯৬২৫৯০০২৭৮
৩. মো. আব্দুল আজিজ, বিপি-৯৮২৫৯০০২৭৩
8. তাহমিদ আহমদ, বিপি-৯৭২৫৯০০২৪৯
তবে এই প্রজ্ঞাপনে শিক্ষানবিশ পুলিশ কর্মকর্তাদের চাকরি থেকে অপসারণের কারণ উল্লেখ করা হয়নি।