মে ২২, ২০২৬, || ইমেইল : news@protidinkhabor.com || www.protidinkhabor.com
কয়েক ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র-ইরানের খসড়া চুক্তির ঘোষণা আসতে পারে
স্থায়ীভাবে যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার খসড়া চুক্তির ঘোষণা আগামী কয়েক ঘণ্টার মধ্যে আসতে পারে। আজ শুক্রবার (২২ মে) সংশ্লিষ্ট সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল-আরাবিয়া।
খসড়ায় যেসব শর্ত বা প্রস্তাব আছে তার কিছু অংশ আল-আরাবিয়া পেয়েছে। সেগুলো হলো—
- সব ফ্রন্টে তাৎক্ষণিক, চূড়ান্ত, নিঃশর্ত যুদ্ধবিরতি কার্যকর হবে। এতে অন্তর্ভুক্ত থাকবে স্থল, সাগর ও আকাশ।
- সামরিক, বেসামরিক বা অর্থনৈতিক অবকাঠামোকে লক্ষ্যবস্তু না করার পারস্পরিক অঙ্গীকার।
- সামরিক অভিযান এবং প্রচারযুদ্ধ (মিডিয়া ওয়ার) বন্ধ করা।
- সার্বভৌমত্ব, আঞ্চলিক অখণ্ডতা রক্ষা এবং অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার প্রতিশ্রুতি।
- আরব সাগর, হরমুজ প্রণালী এবং ওমান উপসাগরে নৌ চলাচলের স্বাধীনতা নিশ্চিত করা।
- চুক্তি বাস্তবায়ন পর্যবেক্ষণ এবং বিরোধ নিষ্পত্তির জন্য একটি যৌথ ব্যবস্থা গঠন।
- সাত দিনের মধ্যে অমীমাংসিত বিষয়গুলো নিয়ে আলোচনা শুরু করা।
- চুক্তির শর্তাবলী মেনে চলার বিনিময়ে ইরানের ওপর থেকে মার্কিন নিষেধাজ্ঞা ধাপে ধাপে প্রত্যাহার।
- খসড়া চুক্তিতে আন্তর্জাতিক আইন এবং জাতিসংঘ সনদের প্রতি আনুগত্যের পুনর্ব্যক্তকরণ।
- উভয় পক্ষ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করার সাথে সাথেই চুক্তিটি কার্যকর হবে।
স্বত্ব © ২০২৬ প্রতিদিন খবর || সম্পাদক ও প্রকাশক : আলী আজগর হাওলাদার