নরসিংদীতে যমুনা টিভির সাংবাদিকের ওপর হামলা
নরসিংদীতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষের সময় যমুনা টিভির স্টাফ করেসপন্ডেন্ট আইয়ুব খান দুর্বৃত্তদের হামলার শিকার হয়েছেন। নরসিংদী শহরের চিনিশপুর এলাকায় এই ঘটনা ঘটে।
তিনি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন আছেন। স্থানীয় প্রশাসন এ ঘটনার তদন্ত করছে এবং জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে।