
গাজীপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সহযোগী সংগঠন জাতীয় যুব শক্তি গাজীপুরমহানগরের সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক যুগ্ম সদস্য সচিব শাহাদাত হোসেন সাকিবকে (২৬) দল থেকেবহিষ্কার ও বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন গাছা থানা (এনসিপির) নেতাকর্মীরা।
রোববার ২১ সেপ্টেম্বর রাত ৮:২০মিনিটের দিকে নগরীর গাছা থানা এলাকার বোর্ডবাজার ঢাকাব্যাংকের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে ঢাকা–ময়মনসিংহ মহাসড়কের গুরুত্বপূর্ণপয়েন্ট প্রদক্ষিণ শেষে একই স্থানে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
সমাবেশে বক্তারা অভিযোগ করে বলেন, সম্প্রতি সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেলহকের বাড়িতে হা/ম/লা ভা/ঙ/চুর, মামলা বাণিজ্য, কাশেম হ/ত্যা/কাণ্ড, আহতদের নামে মোটাঅংকের টাকা বিভিন্ন মহল থেকে উত্তোলন করে আত্মসাৎসহ কারখানার ঝুট বাণিজ্য অবৈধ পন্থায়নিয়ন্ত্রণসহ নানা অভিযোগ করেন তারা।
বক্তারা আরও বলেন, বিভিন্ন অভিযোগের দায়ে সম্প্রতি গাজীপুর জেলা নাগরিক পার্টির গুরুত্বপূর্ণপদ থেকে শাহাদাৎ বহিষ্কৃত হন। এরপর শনিবার (২০ সেপ্টেম্বর) জাতীয় যুবশক্তি গাজীপুরমহানগরীর গুরুত্বপূর্ণ পদ ভাগিয়ে নেন। নেতাদের দাবি শাহাদাৎ ছাত্র না হয়েও সাহিত্য ও সংস্কৃতিবিষয়ক সম্পাদক হওয়ায় এতে তারা ক্ষোভ প্রকাশ করেন।
স্থানীয় নেতাকর্মীরা কেন্দ্রীয় নেতাদের দৃষ্টি আকর্ষণ করে শাহাদাতের পদ স্থগিতসহ কঠোর বিচারেরআওতায় আনতে দাবি জানান। অন্যথায় আগামীতে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।
এ বিষয়ে অভিযুক্ত শাহাদাত হোসেন সাকিব সব অভিযোগ অস্বীকার করে পদবঞ্চিতরা মিথ্যাচারকরে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন বলে দাবি করেন।
মন্তব্য করুন