অনলাইন ডেস্ক
৭ অক্টোবর ২০২৫, ১২:১৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দুই দফা দাবিতে ইবি ছাত্রদলের কর্মসূচি

সাজিদ আবদুল্লাহর খুনিদের দ্রুত গ্রেপ্তার এবং আওয়ামীপন্থি শিক্ষকদের শিক্ষক নিয়োগ বোর্ড থেকে অব্যাহতির দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রদল।

মঙ্গলবার (৭ অক্টোবর) বেলা ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের করিডোরে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে সংগঠনটির নেতাকর্মীরা প্রশাসনকে ১০ দিনের আল্টিমেটাম দেন। এ সময় দাবি আদায়ে ব্যর্থ হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারিও দেন তারা।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন ইবি ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদ, সদস্যসচিব মাসুদ রুমী মিথুন, যুগ্ম আহ্বায়ক আনোয়ার পারভেজ, আহসান হাবিব, আনারুল ইসলাম ও আবু দাউদসহ প্রায় অর্ধশতাধিক নেতাকর্মী।

নেতাকর্মীরা বলেন, “সাজিদের হত্যাকাণ্ডের প্রায় তিন মাস পার হলেও প্রশাসন এখনও খুনিদের শনাক্ত কিংবা গ্রেপ্তার করতে পারেনি। আমরা জানতে চাই, কোন অশুভ শক্তির ইঙ্গিতে এই বিচার প্রক্রিয়ায় এত দীর্ঘসূত্রিতা?”

আরও পড়ুন  খুলছে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান,
তারা আরও বলেন, “বর্তমান প্রশাসন আওয়ামীপন্থি শিক্ষকদের শিক্ষক নিয়োগ বোর্ডে অন্তর্ভুক্ত করতে ব্যস্ত। আমরা স্পষ্টভাবে জানিয়ে দিচ্ছি— কোনো ‘আওয়ামী ফ্যাসিস্ট’ শিক্ষককে বোর্ডে রাখা যাবে না। দ্রুত এই সিদ্ধান্ত থেকে সরে না এলে প্রশাসনের পদত্যাগের দাবিতে আমরা আন্দোলনে নামবো।”

আহ্বায়ক সাহেদ আহম্মেদ বলেন, “আমরা একটি নিরাপদ ক্যাম্পাস চাই। সাজিদের খুনিদের অবিলম্বে গ্রেপ্তার ও বিচার চাই। আমাদের দুই ভাই নিখোঁজ হলেও প্রশাসনের পক্ষ থেকে এখনও কার্যকর কোনো পদক্ষেপ দেখা যায়নি। পাশাপাশি শিক্ষক নিয়োগ বোর্ড থেকে সাবেক উপাচার্য আশকারীসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে আগত ‘আওয়ামীপন্থি’ শিক্ষকদের বাদ দেওয়ার দাবি জানাচ্ছি।”

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামায়াতকে’ পাকিস্তানি বাহিনীর দেশীয় সহযোগী দলের নাম রেখে জামুকা বিল পাস

এটা শাহবাগ নয়, এটা পার্লামেন্ট- হাসনাতকে স্পিকার

অভিযুক্তের সঙ্গে দলের কোন সম্পর্ক নেই, আইনের আওতায় আনার আশ্বাস

টাঙ্গাইলে মাদকবিরোধী অভিযান: ইয়াবা-গাঁজাসহ গ্রেফতার ৬

লালমনিরহাটের সংরক্ষিত আসনের সাবেক এমপি গ্রেফতার

মনোনয়ন না দেওয়ার জন্য বিএনপিকে ধন্যবাদ: রুমিন ফারহানা

বিসিবিতে বাপের দোয়া-মায়ের দোয়া কমিটি করা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী

আবু সাঈদ হত্যা মামলা ট্রাইব্যুনালে আনা হলো আসামিদের, টেলিভিশনে রায় সরাসরি সম্প্রচার

সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জে বনদস্যুর গুলিতে জেলে গুলিবিদ্ধ

আদালতে জামিনে মুক্তি পেলেন ভোলার সেই জামায়াত কর্মী সাওদা সুমি

১০

সন্ধ্যার পর বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া: বিএনপি

১১

গণভোটের রায় অস্বীকারের মধ্য দিয়ে নতুন করে ফ্যাসিবাদের যাত্রা শুরু হয়েছে

১২

প্রয়োজনীয় সংস্কার থেকে সরকার পিছিয়ে গেলে অভ্যুত্থানের প্রস্তুতি শুরু হবে

১৩

ধারাবাহিক আন্দোলনের প্রস্তুতির সিদ্ধান্ত ১১ দলীয় ঐক্যের, নতুন কর্মসূচি ঘোষণা

১৪

দেশে ডিজেল-পেট্রোল-অকটেন আছে প্রায় ২ লাখ মেট্রিক টন

১৫

পদ্মা ব্যারেজ নির্মাণে বড় উদ্যোগ, ব্যয় সাড়ে ৩৪ হাজার কোটি টাকা

১৬

অকটেন না পেয়ে ট্যাগ অফিসারকে পিটিয়ে হাত ভাঙলেন যুবকরা

১৭

টেকনাফে ১৫ হাজার ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ২

১৮

ক্রিকেটে ইতি টানার পর দেশের উন্নয়নে অবদান রাখতে চান সাকিব

১৯

সাবেক স্পিকার শিরীন শারমিন আটক

২০