অক্টোবর ১২, ২০২৫, || ইমেইল : news@protidinkhabor.com || www.protidinkhabor.com
এবার তালেবান সামরিক ঘাঁটিতে পাকিস্তানের হামলা

আফগানিস্তানের কান্দাহার প্রদেশে তালেবানের সামরিক ঘাঁটিগুলোর ওপর বিমান হামলা চালিয়েছে পাকিস্তান। পাকিস্তানি মিডিয়া সূত্র বরাত এ খবর জানিয়েছে মেহের নিউজ।
মেহের নিউজ জানায়, পাকিস্তানি বাহিনী তালেবান সেনাবাহিনীর ‘ইসমত সামরিক ঘাঁটি’ লক্ষ্য করে হামলা চালিয়েছে। একইসঙ্গে তালেবানের সামরিক অবস্থান শনাক্তে আফগান আকাশসীমায় পাকিস্তানি ড্রোনও দেখা গেছে।
এ ঘটনার আগে তালেবান মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ দাবি করেন, তালেবান-পাকিস্তান বাহিনীর মধ্যে রাতভর সংঘর্ষে ৫০ জনের বেশি পাকিস্তানি সেনা নিহত হয়েছে।
তবে পাকিস্তানি কর্তৃপক্ষ এই দাবি প্রত্যাখ্যান করে বলেছে, তারা শিগগিরই আফগানিস্তানের ব্যাপক ক্ষয়ক্ষতি এবং তালেবানের বেশ কয়েকটি সীমান্ত চৌকি দখলের ‘অসামান্য প্রমাণ’ উপস্থাপন করবে।
পাকিস্তানের সেনাবাহিনী আরও জানিয়েছে, তারা এখন পর্যন্ত তালেবানের ১৯টি সীমান্ত পোস্ট দখল করেছে।
এদিকে, পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে ঘটে যাওয়া ঘটনাবলিকে ‘গভীর উদ্বেগজনক’ ও ‘তালেবান নেতৃত্বাধীন হামলা ও গুলিবর্ষণকে একটি গুরুতর উসকানি’ হিসেবে উল্লেখ করেছেন।
স্বত্ব © ২০২৬ প্রতিদিন খবর || সম্পাদক ও প্রকাশক : আলী আজগর হাওলাদার