অনলাইন ডেস্ক
২৪ নভেম্বর ২০২৫, ২:৩৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জামায়াত বেহেশতের সার্টিফিকেট দিতে চায়, জান্নাতের কথা বলে, এটা শিরক: এ্যানি

বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, যারা আল্লাহর উপর সন্তুষ্টি, আল্লাহর ওপর বিশ্বাস, আল্লাহর প্রতি প্রেম-ভালোবাসা না রেখে শুধু নিজের দলকে ইসলাম ব্যবহারের পন্থা হিসেবে ব্যবহার করতে চান, ওই ইসলাম আসল ইসলাম নয়। মদিনার ইসলাম আসল ইসলাম। মওদুদীর ইসলাম আসল ইসলাম নয়, ওইটা পাকিস্তানের ইসলাম। মওদুদীর ছেলে নিজে তার বাবার বিরোধিতা করেছে। যারা মওদুদীবাদ, মওদুদী ইসলাম নিয়ে ঘরে ঘরে গিয়ে জামায়াত বেহেশতের সার্টিফিকেট দিতে চায়, জান্নাতের কথা বলে, এটা শিরক। এটা হয় না, একটা রাজনৈতিক দল কখনো জান্নাতের টিকিট দিতে পারে না। আমার ঈমান, আকিদা, কর্ম, ইহকালে কি করলাম পরকালে আমার নির্ধারণ হবে। আমার কর্মের ওপর আমার জান্নাত নির্ভর করবে।

সোমবার (২৪ নভেম্বর) সন্ধ্যায় লক্ষ্মীপুর পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ডের করইতলা এলাকায় বিএনপি-যুবদল, স্বেচ্ছাসেবকদল-ছাত্রদলসহ অঙ্গসংগঠনের ব্যানারে আয়োজিত ধানের শীষের পক্ষে তারুণ্যের সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুন  চোটে জর্জরিত বায়ার্ন

তিনি বলেন, প্রেসিডেন্ট জিয়া মাত্র ৩৬ বছর বয়সে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছেন। তিনি একজন সৈনিক ছিলেন, মেজর ছিলেন। পাক হানাদার বাহিনীর বিরুদ্ধে বাংলাদেশে যখন যুদ্ধ, সেই যুদ্ধের নেতৃত্ব দিয়েছেন। তিনি রণাঙ্গনে অস্ত্র হাতে নিয়ে যুদ্ধ করেছেন। তার ডাকের কারণে তরুণ সমাজ যুদ্ধে নেমে পড়েছেন। তাকে স্বাধীনতার ঘোষক বলা হয়।

অনুষ্ঠানে ছিলেন জেলা বিএনপির সদস্য নিজাম উদ্দিন ভূঁইয়া, আবুল হাশেম, মাহবুবুর রহমান লিটন, লক্ষ্মীপুর পৌর বিএনপির সভাপতি রেজাউল করিম লিটন, বিএনপি নেতা লোকমান হোসেন, জেলা যুবদলের সভাপতি আব্দুল আলিম হুমায়ুন, সাধারণ সম্পাদক সৈয়দ রশিদুল হাসান লিংকন, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মহসিন কবির স্বপন, সাধারণ সম্পাদক হারুনুর রশিদ, লক্ষ্মীপুর পৌর যুবদলের আহ্বায়ক ফয়েজ আহমেদ, সদস্য সচিব মনসুর আহমেদ, জেলা ছাত্রদলের সভাপতি হাসান মাহমুদ ইব্রাহিম ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন প্রমুখ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মৃত্যুঞ্জয়ী বঙ্গবন্ধু: ইতিহাসের আয়নায় আমাদের পরিচয়, আত্মমর্যাদা ও অস্তিত্বের প্রতীক -মিজানুর হক খান

যে বার্তা দিল আবহাওয়া অফিস বৃষ্টি নিয়ে

ঢাকা ছাড়লেন যুক্তরাষ্ট্র ও তুরস্কের উদ্দেশে: পররাষ্ট্রমন্ত্রী

রাষ্ট্র কখনো শক্তিশালী হতে পারে না নাগরিকদের দুর্বল রেখে : প্রধানমন্ত্রী

রাজধানী ছাড়তে শুরু করেছে নগরবাসী ঈদের আগেই

ভাড়ার চার্ট টানিয়ে রাখতে হবে ঈদের সময় কাউন্টার গুলোতে: ডিএমপি কমিশনার

প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করেছে ভোটের কালি নখ থেকে মোছার আগেই: বিএনপি সরকার

অ্যাসোসিয়েশনের গণমাধ্যম ভিডিও এডিটরস আহ্বায়ক রাফিদ, সদস্য সচিব সুজন

বৃষ্টি হবে কি না আজ ঢাকায় , জানাল অধিদপ্তর

যে বার্তা দিল আবহাওয়া অফিস বৃষ্টি নিয়ে

১০

১৮ মিলিমিটার বৃষ্টি ২৪ ঘণ্টায় ঢাকায়

১১

আজ বিক্রি হচ্ছে ২৪ মার্চের টিকিট: ঈদে ফিরতি ট্রেনযাত্রা

১২

কম ঝুঁকিতে বাংলাদেশ স্বল্প মেয়াদে

১৩

আজও বাতিল ২৪ ফ্লাইট: মধ্যপ্রাচ্য সংকট

১৪

সহনীয়’ ঢাকার বাতাস আজ ‘

১৫

সম্মানি কার্যক্রম উদ্বোধন করলেন ইমাম-পুরোহিতদের: প্রধানমন্ত্রী

১৬

টোকিওতে জ্বালানি মন্ত্রীদের উচ্চপর্যায়ের বৈঠক: ইন্দো-প্যাসিফিক এনার্জি ফোরামে বাংলাদেশ

১৭

সরকারি নথিতে অস্তিত্ব মিললেও বাস্তবে উধাও: কেরানীগঞ্জের শিং নদ

১৮

পথচারী নারীর মৃত্যু মধুবাগে নির্মাণাধীন ভবনের দেয়াল ধসে

১৯

কার্ড ভাগাভাগি নিয়ে শৈলকুপায় ভিজিএফের দুপক্ষের সংঘর্ষ, আহত ৩০

২০