গ্রেপ্তাররা হলেন— তাকবির (২২), রুহুল আমীন ৪২), নূর আলম (৩৩), শামীম মিয়া (২৮), সেলিম মিয়া (২২) ও মাসুম খালাসী (২২)। তাদের বিরুদ্ধে কারখানার কর্মচারীদের উসকানি, স্লোগান দিয়ে উত্তেজনা সৃষ্টি এবং দিপুকে চাকরি থেকে অব্যাহতি নিতে চাপ দেওয়ার অভিযোগ রয়েছে।

বুধবার গ্রেপ্তার ছয়জনকে নিয়ে দিপু হত্যা মামলায় এ পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে মোট ১৮ জনকে।
জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন বলেন, মামলাটি গোয়েন্দা (ডিবি) পুলিশ তদন্ত করছে। হত্যাকাণ্ডে জড়িত অন্যদেরও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
ধর্ম অবমাননার অভিযোগে গত বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে ময়মনসিংহের ভালুকা উপজেলার হবিরবাড়ি ইউনিয়নের জামিরদিয়া ডুবালিয়াপাড়া এলাকায় পিটিয়ে ও পুড়িয়ে হত্যার শিকার হন পোশাক শ্রমিক দিপু দাস।