ডিসেম্বর ২৫, ২০২৫, || ইমেইল : news@protidinkhabor.com || www.protidinkhabor.com
ড. ইউনূসের বিশেষ সহকারী খোদা বখসের পদত্যাগ

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বখস চৌধুরী পদত্যাগ করেছেন। গতকাল বুধবার এসংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রপরিষদ বিভাগ।
মন্ত্রিপরিষদসচিব ড. শেখ আব্দুর রশীদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বলা হয়, অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী পদমর্যাদায় নির্বাহী ক্ষমতা অনুশীলনের দায়িত্বপ্রাপ্ত বিশেষ সহকারী খোদা বখস চৌধুরীর পদত্যাগপত্র রাষ্ট্রপতি কর্তৃক গৃহীত হয়েছে। এই পদত্যাগ অবিলম্বে কার্যকর হবে।
শরিফ ওসমান বিন হাদির ওপর হামলার পর থেকেই স্বরাষ্ট্র উপদেষ্টা ও খোদা বখস চৌধুরীর পদত্যাগ দাবি করে আসছিল ইনকিলাব মঞ্চ। তারও আগে বিএনপিসহ বেশ কয়েকটি রাজনৈতিক দল খোদা বখস চৌধুরীর পদত্যাগ চেয়ে আসছিল। তিনি ২৩তম বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক হিসেবে ২০০৬ সালের ২ নভেম্বর থেকে ২০০৭ সালের ২৯ জানুয়ারি পর্যন্ত দায়িত্ব পালন করেন। তাঁকে গত বছরের ১১ নভেম্বর অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে প্রতিমন্ত্রী পদমর্যাদায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়।
স্বত্ব © ২০২৬ প্রতিদিন খবর || সম্পাদক ও প্রকাশক : আলী আজগর হাওলাদার