বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সন্ধ্যায় এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করেন হাইওয়ে বগুড়া রিজিয়নের পুলিশ সুপার মো. শহীদুল্লাহ।
আটক শামীম পাবনা জেলার সাঁথিয়া উপজেলার খালইভরা গ্রামের মো. খোরশেদ আলমের ছেলে।

ব্রিফিংয়ে পুলিশ সুপার শহীদুল্লাহ জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দুপুর ১টার দিকে বনপাড়া-হাটীকুমরুল মহাসড়কের মানিকপুর এলাকায় অভিযান চালায় বনপাড়া হাইওয়ে পুলিশ। ওই সময় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা পাবনাগামী একটি ডাবল কেবিন ট্রাকে তল্লাশি চালিয়ে চালকের পিছনের সিটের নিচ থেকে একটি কালো রঙের স্কুল ব্যাগ উদ্ধার করা হয়। পরে ব্যাগটির ভেতর থেকে স্কচটেপে মোড়ানো অবস্থায় ১৫টি বান্ডেলে ৩০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
এ ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পরবর্তী ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।
প্রেস ব্রিফিংয়ের সময় আরো উপস্থিত ছিলেন হাইওয়ে বগুড়া রিজিয়নের অতিরিক্ত পুলিশ সুপার উদয় কুমার সাহা, সহকারী পুলিশ সুপার মো. বদিউল আমিন চৌধুরী, বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান।