রাজধানীর হাজারীবাগ থানার বারইখালী এলাকায় নির্মাণাধীন ভবনের সামনে মুফতি জসিম উদ্দিন রাহমানির পাশে বিকট শব্দে বিস্ফোরণ হয়েছে। তবে পুলিশ এটিকে শক্তিশালী পটকা বলে দাবি করেছে।
সোমবার (২৯ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ১৪ নম্বর গলির মুখে এ ঘটনা ঘটে। তবে এতে তিনি আহত হননি।
এ বিষয়ে জানতে চাইলে মুফতি জসিম উদ্দিন রাহমানি জানান, হাজারীবাগ বারইখালী এলাকায় আমাদের একটি ফাউন্ডেশনের নির্মাণাধীন ভবনের কাজ চলছিল। আমি ওখানে প্রায়ই যাতায়াত করি এবং আমার আত্মীয়-স্বজন ওখানে থাকেন। আমি সাড়ে ১১টার দিকে ওই নির্মাণাধীন ভবনে ঢোকার সময় পাঁচ থেকে সাত হাত দূরে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে।
এটি ককটেল নাকি অন্য কিছু– জানতে চাইলে তিনি বলেন, ককটেল না অন্য কিছু সেটা তো আমি চিনি না। পুলিশ ভালো বলতে পারবে।