অনলাইন ডেস্ক
২ জানুয়ারী ২০২৬, ১১:৪৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

২০ জানুয়ারির মধ্যে হাদি হত্যার বিচারের চূড়ান্ত সিদ্ধান্ত দিতে হবে: জাবের

শহীদ ওসমান হাদির হত্যার বিচার কার্যক্রমের চূড়ান্ত সিদ্ধান্ত ২০ জানুয়ারির মধ্যে দেয়ার দাবি জানিয়েছেন ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের।

শুক্রবার (২ জানুয়ারি) বিকেলে রাজধানীর শাহবাগে শরিফ ওসমান হাদির হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিলে তিনি এ কথা বলেন।

ইনকিলাব মঞ্চের সদস্য সচিব বলেন, আগামী ৭ তারিখ পর্যন্ত চার্জশিট দাখিলের সময়সীমা আমরা বেঁধে দিয়েছি। এরপরে আমরা চূড়ান্ত আন্দোলনে নামবো। শনিবার (৩ জানুয়ারি) থেকে মঙ্গলবার (৬ জানুয়ারি) পর্যন্ত মার্চ ফর ইনসাফ কর্মসূচি পালন করবো।

আরও পড়ুন  যশোর সাংবাদিক ফোরাম ঢাকার নেতৃত্বে সোহেল-সাদি-ওয়ালী

আল জাবের বলেন, আগামী ৩ দিন বাংলাদেশপন্থি সব রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করবে ইনকিলাব মঞ্চ। আগামী ২০ তারিখের মধ্যে বিচার কার্যক্রমের একটা চূড়ান্ত সিদ্ধান্ত দিতে হবে। আমরা তাদেরকেই ক্ষমতায় নিয়ে আসবো, যারা দিল্লির কাছে দেশকে বর্গা দেবে না, যারা ওসমান হাদির খুনিদের বিচার নিশ্চিত করবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লক্ষ্মীপুরে সাহাব উদ্দিন নামে এক কৃষকদল নেতা করলো চুরি

বন্ধ থাকা সরকারি পাটকলগুলো দ্রুত চালুর উদ্যোগ : প্রতিমন্ত্রী

সালিশে যুবককে পিটিয়ে হত্যা, যুবদল নেতা বহিষ্কার

কূটনীতিক ও আলেম-ওলামাদের সঙ্গে ইফতার করবেন প্রধানমন্ত্রী

পাকিস্তান সিরিজে ফিরছেন সাকিব, কী বলছে বাস্তবতা

এবার ইরানিদের পানিতে মারতে চাইছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

যেভাবে রাশিয়ার ‘ভাড়াটে সেনা’ হয়ে লড়ছেন বাংলাদেশি যুবকরা

স্বামীকে হত্যা করে পালালেন টিকটকার আঁখি

পেছাল ‘টক্সিক’ মুক্তির তারিখ

প্লেব্যাক নিয়ে শ্রেয়ার কড়া বার্তা

১০

ঢাকার যেসব এলাকা আজ ভয়াবহ দূষিত

১১

ঈদে আসছে জোভান-নীহার ‘গুডলাক’

১২

ন্যাড়াবাহিনীর প্রধান নিহত

১৩

আবু সাঈদ হত্যা মামলার রায় ৯ এপ্রিল

১৪

ভোরে ইসরায়েলকে নিশানা করে একের পর এক ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান

১৫

মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে জামায়াতের প্রতিনিধিদলের বৈঠক

১৬

তরুণ-তরুণীকে গাছে বেঁধে নির্যাতন, ভিডিও ভাইরাল

১৭

পুরোনো রাজনীতির বিপরীতে তরুণদের শক্ত চ্যালেঞ্জ

১৮

উত্তর কোরিয়ার সহযোগিতায় কি আন্তঃমহাদেশীয় মিসাইল বানাচ্ছে ইরান?

১৯

বিএনপির দুই গ্রুপের তুমুল সংঘর্ষ, আহত ২০

২০