অনলাইন ডেস্ক
৪ জানুয়ারী ২০২৬, ৫:১৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ঢাকা-১২ আসনে সাইফুল হকের মনোনয়ন বৈধ ঘোষণা

ঢাকা-১২ আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ও বিএনপি সমর্থিত প্রার্থী সাইফুল হকের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।

শনিবার (৩ জানুয়ারি) দুপুর ১টায় ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে রিটার্নিং কর্মকর্তা তার মনোনয়ন বৈধ ঘোষণা করেন। এ সময় বৈধ ঘোষণার জন্য সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ ও শুভেচ্ছা জানান সাইফুল হক।

মনোনয়ন বৈধ ঘোষণার পর গণমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি বলেন, গত ১৬ বছর মানুষ ভোট দেওয়ার সুযোগ পায়নি। এবার নির্বাচনকে ঘিরে মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। এবারের নির্বাচন শুধু জনপ্রতিনিধি নির্বাচনের নয়, বরং দেশের গণতান্ত্রিক রূপান্তরের লক্ষ্যে একটি গণভোট হিসেবেও বিবেচিত হবে।

তিনি বলেন, জুলাই-আগস্ট ২০২৪ সালের ছাত্র-শ্রমিক-জনতার গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অত্যন্ত জরুরি। তবে এখনো আইনশৃঙ্খলা পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে নেই উল্লেখ করে তিনি আশঙ্কা প্রকাশ করেন যে, প্রার্থী, ভোটার ও ভোটকেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করা না গেলে নির্বাচনে মারাত্মক নেতিবাচক প্রভাব পড়তে পারে। নির্বাচন প্রশ্নবিদ্ধ হলে আগামী সংসদ ও ভবিষ্যৎ সরকার গঠনের উদ্যোগও ঝুঁকির মুখে পড়বে বলে তিনি মন্তব্য করেন।

আরও পড়ুন  মানুষের সেবা করাই আমার প্রধান দায়িত্ব : আবু আশফাক

সাইফুল হক আরও বলেন, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে সরকার, নির্বাচন কমিশন, রাজনৈতিক দল ও ভোটারদের সম্মিলিত উদ্যোগ এবং পারস্পরিক বোঝাপড়া প্রয়োজন। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে তিনি সরকার ও নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানান।

ঢাকা শহরকে বাসযোগ্য করে গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করে তিনি বলেন, নাগরিক সেবা নিশ্চিত করতে হবে, সন্ত্রাস, চাঁদাবাজি ও জবরদখলের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে। পাশাপাশি মাদক ও ময়লা-আবর্জনামুক্ত শহর গঠনের ওপরও গুরুত্বারোপ করেন তিনি। আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য নির্বাচনে ঢাকা-১২ আসনের ভোটারদের কোদাল মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানান সাইফুল হক।

এ সময় উপস্থিত ছিলেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য বহ্নিশিখা জামালী, আকবর খান, মীর মোফাজ্জল হোসেন মোশতাক, বিএনপির ২৭ নম্বর ওয়ার্ডের যুগ্ম আহ্বায়ক তোফায়েল আহমেদ, তেজগাঁও থানা বিএনপির নেতা আমজাদ হোসেন, পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য সাইফুল ইসলাম, ফিরোজ আলীসহ অন্যান্য নেতা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিলামে আরও ১০০ মিলিয়ন ডলার কিনলো কেন্দ্রীয় ব্যাংক

ইসির বিচার করার হুঁশিয়ারি দিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

স্পিকারের সঙ্গে ফরাসি রাষ্ট্রদূতের সাক্ষাৎ, মুক্ত বাণিজ্য চুক্তিতে জোর

এক সেকেন্ডও দেরি কইরেন না, আল্লাহ যদি বাঁচাই রাখে কথা হবে’

ঈদে টানা ৭ দিন বন্ধ থাকবে ব্যাংক

ইসির বিচার করার হুঁশিয়ারি দিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকছে না : সিইসি

র‌্যাব পরিচালনায় আসছে নতুন আইন: স্বরাষ্ট্রমন্ত্রী

বিশ্বরেকর্ড গড়ে জিততে হবে পাকিস্তানকে

রাজশাহীর সঙ্গে সারা দেশের বাস চলাচল বন্ধ

১০

স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতে সরকারের নিষ্ক্রিয়তা কেন বেআইনি নয়, হাইকোর্টের রুল

১১

‘জয় বাংলা’ স্লোগান দিলে ছাড় দেওয়া হবে না : শুভেন্দু

১২

‘ভোটের হিসাব নয়, এলাকার বাসিন্দা হিসেবে সবাই সমান সেবা পাবেন’

১৩

১২ লাখ টাকার ‘হোয়াইট ডায়মন্ড’ এখন শরীয়তপুরে

১৪

অবসর ভেঙে ফেরার প্রস্তাব, মুখ খুললেন মুশফিক

১৫

২৬ সালের শুরুতেই ‘বৈষম্যহীন’ নবম পে-স্কেল কার্যকরের দাবি

১৬

স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৭

মসজিদের কক্ষ থেকে ইমামের ঝুলন্ত লাশ উদ্ধার

১৮

ডোনাল্ড ট্রাম্পের’ পর এবার ‘খ্যাপাটে নেতানিয়াহু’

১৯

ছাত্রদল নেতাকে হত্যা, পুলিশ হেফাজতে নারী সমন্বয়ক

২০