তীব্র শীতে বিপর্যস্ত মানুষের পাশে দাঁড়িয়েছে মুন্সীগঞ্জের সিরাজদিখান রিপোর্টার্স ইউনিটি। সংগঠনটির উদ্যোগে উপজেলার বিভিন্ন এলাকায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
শনিবার রাতে উপজেলার নিমতলা, ইমামগঞ্জ ও সিরাজদিখান এলাকায় ঘুরে ঘুরে শতাধিক কম্বল শীতার্তদের হাতে তুলে দেওয়া হয়।
কম্বল বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন সিরাজদিখান সার্কেলের সহকারী পুলিশ সুপার আনোয়ার পারভেজ, সিরাজদিখান থানার তদন্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান ও থানার সেকেন্ড অফিসার মাসুদ। এ সময় তারা মানবিক এই উদ্যোগের প্রশংসা করেন এবং সমাজের বিত্তবানদের শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।
এ সময় আরও উপস্থিত ছিলেন সিরাজদিখান রিপোর্টার্স ইউনিটির সভাপতি নাছির উদ্দীন, সাধারণ সম্পাদক হামিদুল ইসলাম লিংকন, সাংগঠনিক সম্পাদক রুবেল বেপারী, সাহিত্য সম্পাদক এম ডানিয়াল রেজা আশ্রাফ সদস্য কোরবান আলী, আরাফাত রহমান শান্তসহ অন্যরা।
রিপোর্টার্স ইউনিটির নেতৃবৃন্দ জানান, ভবিষ্যতেও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।