গত রোববার (৪ জানুয়ারি) লিডস ইউনাইটেডের বিপক্ষে ১-১ গোলে ড্র করে ম্যানচেস্টার ইউনাইটেড। এই ড্রয়ের পর ক্ষুব্ধ আমোরিম বলেছিলেন, ম্যানচেস্টার ইউনাইটেডে তিনি ম্যানেজার হিসেবে আছেন, কোচের দায়িত্ব পালন করতে নয়। চুক্তির বাকি ১৮ মাস তিনি তার দায়িত্ব পালন করতে চান। কিন্তু খবরে জানা যাচ্ছে, ইউনাইটেডে আমোরিম যুগের সমাপ্তি হয়ে গেছে।
ম্যানচেস্টার ইউনাইটেডের কোচের পদ থেকে বরখাস্ত হয়েছেন রুবেন আমোরিম। ৪০ বছর বয়সী এই পর্তুগিজ কোচকে 'তাৎক্ষনিক প্রতিক্রিয়ায়' বরখাস্ত করা হয়েছে বলে জানিয়েছেন দ্য অ্যাথলেটিকের সাংবাদিক ডেভিড অর্নস্টেইন। ইতালিয়ান সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানোও সামাজিক যোগাযোগমাধ্যমে একই খবর জানিয়েছেন।