জনপ্রিয় ওয়েব সিরিজ ‘মির্জাপুর’ আর মুন্না ত্রিপাঠী যেন একে অপরের পরিপূরক। সিরিজে ‘মুন্না ভাই’ চরিত্রের মৃত্যু দর্শক হৃদয়ে বড় এক ক্ষত তৈরি করেছিল। কিন্তু ভক্তদের জন্য সুখবর হল- সেই দাপুটে চরিত্রটি আবারও ফিরছে, তবে এবার মোবাইলের ছোট স্ক্রিনে নয়, সরাসরি সিনেমার বড় পর্দায়। ‘মির্জাপুর দ্য মুভি’ দিয়েই দর্শকদের মাঝে স্বমহিমায় পুনর্জন্ম হতে যাচ্ছে অভিনেতা দিব্যেন্দু শর্মার।
সম্প্রতি এক সাক্ষাৎকারে দিব্যেন্দু নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে বলেন, ‘দারুণ লাগছে। মনে হচ্ছে যেন দ্বিতীয় জীবন ফিরে পেয়েছি। একই মানুষ, একই চরিত্র আর সেই চেনা দুনিয়া। এবার সব বড় পর্দায় দেখা যাবে। দর্শকরা দেখবেন আসলে কিছুই বদলায়নি, বরং আগের চেয়ে এনার্জি বা তেজ আরও বেড়ে গেছে।’