মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে ছয়টি ঘর আগুনে পুড়ে গেছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
রোববার (১১ জানুয়ারি) ভোর পৌনে ৬টার দিকে উপজেলার কাছমালদা এলাকায় শাহ আলমের বাড়িতে এ ঘটনা ঘটে।
র সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম বলেন, রোববার ভোর পৌনে ৬টায় আগুন লাগার খবর পাওয়া যায়। খবর পেয়ে টঙ্গীবাড়ি ও সিরাজদিখান ফায়ার স্টেশনের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
তিনি আরও জানান, আগুনে ঘরের ভেতরের আসবাবপত্র পুড়ে ক্ষতি হয়েছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এবং অগ্নিকাণ্ডের কারণ তদন্ত শেষে নিশ্চিত করা যাবে। ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়লেও ফায়ার সার্ভিসের দ্রুত অভিযানে বড় ধরনের ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে।