অনলাইন ডেস্ক
২৮ সেপ্টেম্বর ২০২৫, ৬:৩১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নরসিংদী মদনগঞ্জ রোডে ডাকাতির কবল থেকে রক্ষা পেলেন দুই যুবক

নরসিংদী জেলা প্রতিনিধি
নরসিংদী পৌর কবরস্থানের পর ময়লার ঢিবির কাছে ভয়ানক ডাকাতির কবল থেকে অলৌকিকভাবে রক্ষা পেয়েছেন দুই যুবক। সোমবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, গোপালদী পৌরসভার বাসিন্দা পাপন ও আব্দুল্লাহ মোটরসাইকেলযোগে মাধবদীর উদ্দেশ্যে যাচ্ছিলেন। পথে হঠাৎ ডাকাতরা তাদের গতিরোধের চেষ্টা করে। কিন্তু তারা মোটরসাইকেল না থামিয়ে দ্রুতগতিতে সামনে এগিয়ে যান। এ সময় ডাকাতরা ধারালো দা দিয়ে আঘাত করলে পাপনের হাতে ও আব্দুল্লাহর কাঁধে গুরুতর জখম হয়।

রক্তাক্ত অবস্থায়ও তারা মোটরসাইকেল চালিয়ে মাধবদী ফায়ার সার্ভিস পর্যন্ত পৌঁছে যান। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে মাধবদীর স্বাস্থ্যসেবা মেডিকেল হাসপাতালে ভর্তি করেন।

আরও পড়ুন  বাবার কাছ থেকে তুলে নিয়ে ‘ধর্ষণের পর হত্যা’, মিলল চাঞ্চল্যকর তথ্য

হাসপাতালের চিকিৎসকরা জানান, আব্দুল্লাহর কাঁধে অপারেশন করা হয়েছে এবং তিনি আশঙ্কামুক্ত। পাপনের হাতেও গভীর জখম থাকলেও বর্তমানে তিনি সুস্থ আছেন।

স্থানীয়দের অভিযোগ, প্রতিদিনই নরসিংদী-মাধবদী-মদনপুর সড়কে সন্ধ্যার পর ডাকাতির ঘটনা ঘটছে। রাতের বেলা এ সড়কটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে।

ভুক্তভোগীদের পরিবার ও এলাকাবাসী জরুরি ভিত্তিতে আইনশৃঙ্খলা বাহিনীর টহল ও নজরদারি বাড়ানোর দাবি জানিয়েছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান

কয়েক ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র-ইরানের খসড়া চুক্তির ঘোষণা আসতে পারে

রংপুরে পুকুরে ডুবে দুই কিশোরের মৃত্যু

কামরাঙ্গীচরে ছয় তলা থেকে পড়ে তরুণের মৃত্যু

বাংলাদেশ বর্তমানে কোরবানিযোগ্য পশু উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ

চীন যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

দ্রুত সময়ের মধ্যে তদন্ত করে চার্জশিট দেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির মাধ্যমে বিইআরসি গণশত্রুতে পরিণত হবে’

মহাসড়কের ১০ স্পটে ভোগান্তির শঙ্কা

বৈশ্বিক অস্থিরতার মাঝেও নতুন উচ্চতায় ভারতের কূটনীতি

১০

সিরিজ সেরা মুশফিক জানালেন কঠোর পরিশ্রমের কথা

১১

পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে পরিচ্ছন্নতা, নাগরিকতা ও নেতৃত্বের শিক্ষা

১২

নিলামে আরও ১০০ মিলিয়ন ডলার কিনলো কেন্দ্রীয় ব্যাংক

১৩

ইসির বিচার করার হুঁশিয়ারি দিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

১৪

স্পিকারের সঙ্গে ফরাসি রাষ্ট্রদূতের সাক্ষাৎ, মুক্ত বাণিজ্য চুক্তিতে জোর

১৫

এক সেকেন্ডও দেরি কইরেন না, আল্লাহ যদি বাঁচাই রাখে কথা হবে’

১৬

ঈদে টানা ৭ দিন বন্ধ থাকবে ব্যাংক

১৭

ইসির বিচার করার হুঁশিয়ারি দিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

১৮

স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকছে না : সিইসি

১৯

র‌্যাব পরিচালনায় আসছে নতুন আইন: স্বরাষ্ট্রমন্ত্রী

২০