অনলাইন ডেস্ক
১৪ জানুয়ারী ২০২৬, ৪:২০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

রাজশাহী-১ আসনের বিএনপির প্রার্থীকে আদালতে তলব

রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনের বিএনপি মনোনীত প্রার্থী মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দীনকে শোকজ করেছেন নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটি। একই সঙ্গে আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে ব্যাখ্যা দিতে তাঁকে স্বশরীরে আদালতে তলব করা হয়েছে।

এ আসনের নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির পক্ষে রাজশাহীর যুগ্ম জেলা ও দায়রা জজ মোছা. কামরুন নাহার গত রোববার তাকে এই শোকজ নোটিশ দেন। নোটিশটি জারি করতে গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) কাছে পাঠানো হয়েছে। সোমবার নোটিশটি থানায় পৌঁছায়।

নোটিশে মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দীনকে বলা হয়েছে, নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটি অবগত হয়েছে যে, তিনি তানোরের মুন্ডুমালা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডে সব অটোরিকশা ও সিএনজি চালককে একটি করে চাদর, মাফলার ও ধানের শীষের ফ্ল্যাগ বিতরণ করেছেন, যা সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণবিধিমালা-২০২৫-এর ৪ নম্বর বিধির সুস্পষ্ট লঙ্ঘন।

আরও পড়ুন  হান্নান-আসিফ-সাদিক কায়েমকে জাতির কাছে ক্ষমা চাইতে বললেন ছাত্রদলের নাসির

এ অবস্থায় এমন কাজ নির্বাচন-পূর্ব অনিয়ম হওয়ায় অনুসন্ধান করে এর প্রতিবেদন সুপারিশসহ নির্বাচন কমিশন সচিবালয়ে কেন পাঠানো হবে না, সে বিষয়ে বুধবার (১৪ জানুয়ারি) রাজশাহীর যুগ্ম জেলা জজ প্রথম আদালতের কার্যালয়ে স্বশরীরে হাজির হয়ে লিখিত ব্যাখ্যা প্রদানের নির্দেশ দেওয়া হয়েছে।

এই নোটিশের অনুলিপি রাজশাহীর রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক আফিয়া আখতারের কাছেও পাঠানো হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলায় নিহত ১৭৫ শিশুর গণজানাজায় মানুষের ঢল

ইরানিদের ভাগ্য নির্ধারণের অধিকার তাদেরই দিতে হবে: ফারাহ পাহলভি

ইরানে মার্কিন-ইসরায়েলি হামলায় সহস্রাধিক প্রাণহানির দাবি

একদিনের ব্যবধানে রাজধানীর তাপমাত্রা কমলো ৪ ডিগ্রি

ওয়ানডের বছরে যেখানে উদ্বেগ বাড়াচ্ছেন বাংলাদেশের ব্যাটসম্যানরা

সৎ গল্প হলে সরাসরি যোগাযোগ করুন

পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রী শামা ওবায়েদের সঙ্গে বৈঠকে পল কাপুর

উখিয়ায় সেহেরির সময় প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের পর হত্যা

চকরিয়ায় কি কোনো প্রশাসন নেই

মানবসেবায় সুবাস ছড়ানো ‘সিস্টার রোজের’ শেষ চাওয়া বাংলাদেশের নাগরিকত্ব

১০

মধ্যপ্রাচ্য সংকটে অনিশ্চয়তা: প্রবাসী আয়ে নির্ভর পরিবার কী করবে

১১

আনিসুল-সালমানের বিরুদ্ধে সাক্ষ্য দিলেন শিক্ষার্থী আদহাম

১২

ঠিক এই সময়ে কেন ইরানে হামলা, কী চায় ইসরায়েল

১৩

আলভীর সঙ্গে ‘প্রেমের গুঞ্জন’ নিয়ে মুখ খুললেন তিথি

১৪

আসিফ মাহমুদের ব্যাংক হিসাবের তথ্য তলব

১৫

ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আগ্রাসনের প্রতিবাদে ঢাবিতে ছাত্রশক্তির মানববন্ধন

১৬

সেমিফাইনালের জন্য ‘বিশেষ কিছু’ জমিয়ে রেখেছেন অভিষেক

১৭

বিশ্বজুড়ে বেড়েছে জ্বালানি তেলের দাম, এশিয়ার শেয়ারবাজারে ধস

১৮

প্রেসিডেন্টের যুদ্ধ ঘোষণার ক্ষমতা কমাতে মার্কিন সিনেটে ভোট আজ

১৯

ঈদ শুধু নতুন পোশাকেই সীমাবদ্ধ নয়; উৎসবের রঙ ছড়িয়েছে গৃহসজ্জায়ও

২০