অনলাইন ডেস্ক
৪ মার্চ ২০২৬, ৪:১৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

আনিসুল-সালমানের বিরুদ্ধে সাক্ষ্য দিলেন শিক্ষার্থী আদহাম

জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের ঘটনায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমানের বিরুদ্ধে করা একটি মামলায় তৃতীয় সাক্ষী হিসেবে জবানবন্দি দিয়েছেন আদহাম বিন আমিন। ২০২৪ সালের জুলাই আন্দোলনের সময় তাঁর পায়ে গুলি লেগেছিল।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ মঙ্গলবার সাক্ষ্য দেন আদহাম। জুলাই আন্দোলনের সময় তিনি মিরপুর ন্যাশনাল বাংলা হাইস্কুলের নবম শ্রেণির শিক্ষার্থী ছিলেন।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ এই মামলার বিচার চলছে। বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের এই ট্রাইব্যুনালের অপর দুই সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী।

জবানবন্দিতে আদহাম বলেন, ২০২৪ সালের ১৯ জুলাই দুপুরে তিনি মিরপুর–১০ নম্বরে আন্দোলনে অংশ নেন। সেদিন বিকেলে ১০ নম্বর গোলচত্বরের পাশে আল-বারাকাহ্ হোটেলের সামনে অবস্থান করছিলেন। ওই সময় তাঁর পায়ে গুলি লাগে। যারা তাঁকে গুলি করে পঙ্গু বানিয়েছে, তাদের বিচার চান তিনি।

আরও পড়ুন  মানুষের জন্য ১৩৮৫ একর জমি একোয়ারমুক্ত করেন খালেদা জিয়া : এমএ কাইয়ুম

আদহাম জবানবন্দিতে আরও বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি জানতে পারেন আনিসুল হক ও সালমান এফ রহমান পরস্পর ফোনালাপে কারফিউ দিয়ে সবগুলোকে মেরে শেষ করে ফেলার নির্দেশ দিয়েছিলেন। তাঁদের সঙ্গে শেখ হাসিনা, আসাদুজ্জামান খান (সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী) ও ওবায়দুল কাদেরসহ (সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী) অনেকেই জড়িত। তাঁরা আন্দোলন দমনে হত্যার নির্দেশ দিয়েছেন।

এই মামলার আসামি আনিসুল হক ও সালমান এফ রহমান গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন। তাঁদের ট্রাইব্যুনালে হাজির করা হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাম ও হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

দেশে এপ্রিল-মে মাসের পূর্ণ জ্বালানি সক্ষমতা রয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী

রাশিয়ার জ্বালানি আমদানিতে বাংলাদেশকে আরও ৬০ দিনের ছাড় দিলো যুক্তরাষ্ট্র

জামালপুরে কারাগারে আওয়ামী লীগ নেতার মৃত্যু

জাতীয় সংকট উত্তরণে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জামায়াত আমিরের

রাজধানীর গুলশানে সিসাবারে অভিযান, সেবন সামগ্রী জব্দ

শুক্রবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ থাকবে

ঐতিহাসিক মুজিবনগর দিবস আজ

সংরক্ষিত আসনের প্রার্থী বিএনপির শহিদ পরিবারের সদস্য ছাত্রদলের শারমিন সুলতানা রুমা

পহেলা বৈশাখ আমাদের জাতিসত্তার ইতিহাস, সংস্কৃতি ও আত্মপরিচয়ের এক অনন্য প্রতীক

১০

মানবাধিকার কমিশনের সব সদস্যের পদত্যাগ

১১

বিদ্যুতের দাম সমন্বয়ে মন্ত্রিসভা কমিটি গঠন

১২

কুষ্টিয়ায় ধর্ম অবমাননার অভিযোগ কথিত পীরকে পিটিয়ে হত্যা, দরবারে হামলা-ভাঙচুর-অগ্নিসংযোগ

১৩

জুন-জুলাইয়ে ছাত্রদলের নতুন কমিটি, শীর্ষ পদপ্রত্যাশী দুই ডজন নেতা

১৪

গণভোটের রায় বাস্তবায়নে বিরোধী দলকে রাজপথে ঠেলে দেওয়া হচ্ছে

১৫

হাম টিকাদান কর্মসূচির দ্বিতীয় ধাপ শুরু, ৪ সিটি করপোরেশন এলাকায় টিকা পাবে ১২ লাখের বেশি শিশু

১৬

জামায়াতকে’ পাকিস্তানি বাহিনীর দেশীয় সহযোগী দলের নাম রেখে জামুকা বিল পাস

১৭

এটা শাহবাগ নয়, এটা পার্লামেন্ট- হাসনাতকে স্পিকার

১৮

অভিযুক্তের সঙ্গে দলের কোন সম্পর্ক নেই, আইনের আওতায় আনার আশ্বাস

১৯

টাঙ্গাইলে মাদকবিরোধী অভিযান: ইয়াবা-গাঁজাসহ গ্রেফতার ৬

২০