অনলাইন ডেস্ক
১৭ এপ্রিল ২০২৬, ৬:০৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

জামালপুরে কারাগারে আওয়ামী লীগ নেতার মৃত্যু

জামালপুর জেলা আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য কৃষিবিদ জিয়াউল হক জিয়া কারাবন্দি অবস্থায় মৃত্যুবরণ করেছেন। বুধবার (১৫ এপ্রিল) দুপুরে জামালপুর জেলা কারাগারের জেল সুপার মোহাম্মদ শফিউল আলম এ তথ্য নিশ্চিত করেন।

কারা সূত্র জানায়, গতকাল মঙ্গলবার (১৪ এপ্রিল) দুপুরে খাবার খাওয়ার পর হঠাৎ অসুস্থ হয়ে পড়েন জিয়াউল হক জিয়া। পরে তাকে জামালপুর জেনারেল হাসপাতালে নিয়ে বিকেল ৫টা পর্যন্ত চিকিৎসা দেওয়া হয়, তার অবস্থার উন্নতি না হলে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে তাকে স্থানান্তর করা হয়। রাতে ময়মনসিংহ মেডিকেলের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন  জামালপুরে জামায়াতে ইসলামীর আমীর ড. শফিকুর রহমানের আগমন উপলক্ষে বকশীগঞ্জে স্বাগত মিছিল

জিয়াউল হক জিয়া দুর্নীতি দমন কমিশন (দুদক) এর দায়ের করা একটি মামলায় গত ১৫ জানুয়ারি গ্রেফতার হয়ে জামালপুর জেলা কারাগারে ছিলেন। ডায়াবেটিসসহ বিভিন্ন জটিল রোগে ভুগছিলেন তিনি।

এ বিষয়ে জেল সুপার মোহাম্মদ শফিউল আলম জানান, দুপুরের খাবারের পর হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে কে? আলোচনার শীর্ষে এস এ খোকন

টাইব্রেকারে মিসের মহড়া, ডাচদের বিদায় করল মরক্কো

২৫ লাখ টাকা নিয়ে লিখিতভাবে দাবি ছেড়ে দেওয়ার পর আবার অবৈধ দখলের চেষ্টা! ডেমরার ঐতিহ্যবাহী ওয়াকফ সম্পত্তি..

ঢাকার দায়িত্ব আমাকে দিন : নবীন

“প্রশিক্ষণ দক্ষতা বৃদ্ধির জন্য, প্রার্থীর যোগ্যতার প্রমানের জন্য নয়” — ক্ষোভ ১৪,৩৮৪ জন শিক্ষকের।

গাবতলীতে ২ লাখ টাকার নিচের গরু বিক্রি বেশি, ‘দাম কম’ বলছেন বিক্রেতারা

নাটোরে মাদরাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে বাবা-ছেলে গ্রেপ্তার

২৪ ঘণ্টায় পদ্মা সেতুতে ৪ কোটি ৮০ লাখ টাকা টোল আদায়

কোরবানি হাটে মহিষের গুঁতোয় নিহত ২ জন

ইরানে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান

১০

কয়েক ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র-ইরানের খসড়া চুক্তির ঘোষণা আসতে পারে

১১

রংপুরে পুকুরে ডুবে দুই কিশোরের মৃত্যু

১২

কামরাঙ্গীচরে ছয় তলা থেকে পড়ে তরুণের মৃত্যু

১৩

বাংলাদেশ বর্তমানে কোরবানিযোগ্য পশু উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ

১৪

চীন যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

১৫

দ্রুত সময়ের মধ্যে তদন্ত করে চার্জশিট দেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির মাধ্যমে বিইআরসি গণশত্রুতে পরিণত হবে’

১৭

মহাসড়কের ১০ স্পটে ভোগান্তির শঙ্কা

১৮

বৈশ্বিক অস্থিরতার মাঝেও নতুন উচ্চতায় ভারতের কূটনীতি

১৯

সিরিজ সেরা মুশফিক জানালেন কঠোর পরিশ্রমের কথা

২০