অনলাইন ডেস্ক
২৬ মে ২০২৬, ৬:০৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

২৪ ঘণ্টায় পদ্মা সেতুতে ৪ কোটি ৮০ লাখ টাকা টোল আদায়

ঈদুল আজহাকে সামনে রেখে ঘরে ফিরছে মানুষ। ফলে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের পদ্মা সেতুতে বেড়েছে যানবাহনের চাপ।

পদ্মা সেতুতে গত ২৪ ঘণ্টায় ৪ কোটি ৮০ লাখ টোল আদায় হয়েছে। গত ঈদুল ফিতরের তুলনায় এবার এক দিনে যানবাহন পারাপার ও টোল আদায়ের পরিমাণ বেড়েছে।

 

পদ্মা সেতু কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় মাওয়া প্রান্ত দিয়ে ২৮ হাজার ৬৭টি যানবাহন পদ্মা সেতু পার হয়েছে। এতে এক প্রান্ত দিয়ে টোল আদায় হয়েছে ২ কোটি ৬৪ লাখ ২১ হাজার টাকা।

জাজিরা প্রান্ত দিয়ে পদ্মা সেতু পার হয়েছে ১৫ হাজার ২৮৪ গাড়ি। এতে এ প্রান্তে টোল আদায় হয়েছে ২ কোটি ১৫ লাখ ৯৪ হাজার ৩৫০ টাকা। দুই প্রান্ত মিলিয়ে মোট ৪৩ হাজার ৩৫১টি যানবাহন চলাচল করেছে এবং টোল আদায় হয়েছে ৪ কোটি ৮০ লাখ ১৫ হাজার  ৩৫০  টাকা।

টোল আদায়ের দিক থেকে এবারের আদায় এযাবৎকালের চতুর্থ সর্বোচ্চ।

এর আগে ২০২৫ সালের ৬ জুন কোরবানির ঈদ সামনে রেখে এ সেতু দিয়ে ৫২ হাজার ৪৮৭টি যানবাহন পারাপার হয়েছিল। সে সময় টোল আদায় হয়েছিল ৫ কোটি ৪৩ লাখ ২৮ হাজার ১০০ টাকা, যা ছিল সর্বোচ্চ টোল। এ ছাড়া একই বছর পবিত্র ঈদুল ফিতরে ১ দিনে টোল আদায় হয়েছিল ৪ কোটি ৮৯ লাখ ৯৪ হাজার ৭০০ টাকা, যা ছিল দ্বিতীয় সর্বোচ্চ। আর ২০২৪ সালের ১৪ জুন টোল আদায় হয়েছিল ৪ কোটি ৮০ লাখ ৩০ হাজার ১০০ টাকা, যা ছিল তৃতীয় সর্বোচ্চ।

আরও পড়ুন  আইন-শৃঙ্খলা রক্ষায় উজ্জ্বল দৃষ্টান্ত: নরসিংদীর শ্রেষ্ঠ ওসি মডেল থানার মোহাম্মদ এমদাদুল হক

 

পদ্মা সেতু কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, ঈদযাত্রা নির্বিঘ্ন করতে একটি করে ইটিসি লেনসহ মাওয়া প্রান্তে মূল ৭টি বুথ ও ৩টি মোটরসাইকেল বুথসহ মোট ১০টি এবং জাজিরা প্রান্তে মূল ৭টি বুথ ও ২টি মোটরসাইকেল বুথসহ মোট ৯টি অর্থাৎ উভয় প্রান্ত মিলিয়ে সর্বমোট ১৯টি টোল বুথের মাধ্যমে টোল আদায় কার্যক্রম সার্বক্ষণিক পরিচালিত হচ্ছে।

একই সঙ্গে জরুরি প্রয়োজনে বাড়তি মোটরসাইকেলের উপচে পড়া ভিড় ঠেকাতে মাওয়া প্রান্তে আরো অতিরিক্ত অস্থায়ী বুথের ব্যবস্থা রাখা হয়েছে।

সোমবার কালের কণ্ঠকে এসব তথ্য নিশ্চিত করেছেন বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের পদ্মা সেতুর সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আবু সায়াদ ।

তিনি জানান, পদ্মা সেতুর দুই প্রান্ত—মাওয়া ও জাজিরা টোল প্লাজায় ইলেকট্রনিক টোল কালেকশন (ইটিসি) ব্যবস্থা চালু আছে। এ ব্যবস্থায় যানবাহন থামানো ছাড়াই স্বয়ংক্রিয়ভাবে টোল আদায় করা হয়। ফলে টোল প্লাজায় দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হয় না। রেডিও ফ্রিকোয়েন্সি আইডেন্টিফিকেশন (আরএফআইডি) কার্ডের মাধ্যমে স্বয়ংক্রিয় টোল আদায়ের কারণে যাতায়াত আরো দ্রুত ও সহজ হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে কে? আলোচনার শীর্ষে এস এ খোকন

টাইব্রেকারে মিসের মহড়া, ডাচদের বিদায় করল মরক্কো

২৫ লাখ টাকা নিয়ে লিখিতভাবে দাবি ছেড়ে দেওয়ার পর আবার অবৈধ দখলের চেষ্টা! ডেমরার ঐতিহ্যবাহী ওয়াকফ সম্পত্তি..

ঢাকার দায়িত্ব আমাকে দিন : নবীন

“প্রশিক্ষণ দক্ষতা বৃদ্ধির জন্য, প্রার্থীর যোগ্যতার প্রমানের জন্য নয়” — ক্ষোভ ১৪,৩৮৪ জন শিক্ষকের।

গাবতলীতে ২ লাখ টাকার নিচের গরু বিক্রি বেশি, ‘দাম কম’ বলছেন বিক্রেতারা

নাটোরে মাদরাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে বাবা-ছেলে গ্রেপ্তার

২৪ ঘণ্টায় পদ্মা সেতুতে ৪ কোটি ৮০ লাখ টাকা টোল আদায়

কোরবানি হাটে মহিষের গুঁতোয় নিহত ২ জন

ইরানে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান

১০

কয়েক ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র-ইরানের খসড়া চুক্তির ঘোষণা আসতে পারে

১১

রংপুরে পুকুরে ডুবে দুই কিশোরের মৃত্যু

১২

কামরাঙ্গীচরে ছয় তলা থেকে পড়ে তরুণের মৃত্যু

১৩

বাংলাদেশ বর্তমানে কোরবানিযোগ্য পশু উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ

১৪

চীন যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

১৫

দ্রুত সময়ের মধ্যে তদন্ত করে চার্জশিট দেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির মাধ্যমে বিইআরসি গণশত্রুতে পরিণত হবে’

১৭

মহাসড়কের ১০ স্পটে ভোগান্তির শঙ্কা

১৮

বৈশ্বিক অস্থিরতার মাঝেও নতুন উচ্চতায় ভারতের কূটনীতি

১৯

সিরিজ সেরা মুশফিক জানালেন কঠোর পরিশ্রমের কথা

২০