
পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ জয় বাংলাদেশের। টেস্ট ক্রিকেট ইতিহাসে প্রথমবার পাকিস্তানের বিপক্ষে ঘরের মাটিতে সিরিজ জিতে নিল নাজমুল হোসেন শান্তর দল। সিরিজের সেরা খেলোয়াড় হয়েছেন মুশফিকুর রহিম।
ম্যাচ জয়ের পর মুশফিক বলেন, ‘আলহামদুলিল্লাহ। এটা অনেক বড় পাওয়া। ছেলেরা এমন সাফল্য ডিজার্ভ করে। গত কয়েক বছরে যেভাবে খেলেছে সবাই, তারা এই কৃতিত্ব পাওনা।’
‘লিটন প্রথম ইনিংসে দুর্দান্ত ছিল, তার কারণেই আমরা ম্যাচে ছিলাম। ড্রেসিংরুমে মোরালও উঁচুতে ছিল। আমরা ভেবেছিলাম ৪৫০+ রানের কাছাকাছি যেতে হবে। বোলাররা বেসিকে বল করে গেছে, তাদের কৃতিত্ব দিতে হবে।’
পরিশ্রমের কথা জানিয়ে মুশফিক আরো বলেন, ‘আমি দেশের জন্য খেলছি। এটা সহজ কাজ নয়। এখানে কঠোর পরিশ্রম করতে হবে। কাজ করে যেতে হবে। আমি আমার জীবন উপভোগ করে যাচ্ছি। সর্বশক্তিমান আল্লাহকে ধন্যবাদ জানাই।’