অনলাইন ডেস্ক
১৫ মে ২০২৬, ১০:১৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

অবসর ভেঙে ফেরার প্রস্তাব, মুখ খুললেন মুশফিক

 

গত মাসেই নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলে বাংলাদেশ। সেই সিরিজে বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক মেহেদী হাসান মিরাজ জানিয়েছিলেন, ওয়ানডে দলে মুশফিকুর রহিমকে পেলে ভালোই লাগত তার। এরপর তাকে দলে ফেরার বার্তাও দেওয়া হয়েছিল বলে জানালেন মুশফিকুর রহিম নিজে। তবে সেই দরজা চিরতরে বন্ধ করে দিয়েছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক।

আজ সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে এসব কথা জানান তিনি। এ প্রসঙ্গে মুশফিকুর রহিম বলেন, ‘ওয়ানডে ক্রিকেটে যেটা বললেন, আমার মনে হয় যে…হ্যাঁ, অবশ্যই আমার কাছে এসেছিল বার্তা, আমি মনে করি যে বাংলাদেশ দল এমন একটা পর্যায়ে এখন আছে এবং ভবিষ্যতেও এমন পর্যায়ে যাবে যে, আমার ওইরকম সার্ভিস দরকার হবে না।’

এর আগে মিরাজ গেল মাসে নিউজিল্যান্ড সিরিজের শুরুতে বলেছিলেন, ‘মুশফিক ভাইয়ের মতো খেলোয়াড় দলে থাকলে অধিনায়কের কাজ সহজ হয়ে যায়। ফিটনেস দেখলে বলা যায় আরও কিছু দিন খেলতে পারতেন তিনি। তবে যেহেতু অবসর নিয়ে ফেলেছেন, এই সিদ্ধান্তকে সম্মান করি। অধিনায়ক হয়ে কথা বলেছিলাম (ফেরার ব্যাপারে), যেহেতু টেস্ট খেলছেন।’

এরপর অবশ্য তিনিও বাস্তবতা মেনে নিয়ে বলেছিলেন, ‘অবসর যেহেতু নিয়ে ফেলেছেন, অধিনায়ক হিসেবে একার সিদ্ধান্ত তো না, সবার সিদ্ধান্তের বিষয় আছে। সবার আলোচনার একটা বিষয় ছিল। যেহেতু অবসর নিয়েছেন, এটাকে সম্মান করা উচিত।’

ওয়ানডে ক্রিকেটে মুশফিক খেলেছেন ২৭৪ ম্যাচে। ২৫৬ ইনিংসে তিনি রান করেছেন ৭৭৯৫। তার ক্যারিয়ারসেরা ১৪৪ রানের ইনিংসটি এসেছিল ২০১৮ এশিয়া কাপে, যা বাংলাদেশ ক্রিকেটেরই অন্যতম সেরা এক ইনিংস হিসেবে বিবেচিত হয়।

উইকেটের পেছনে ভূমিকার জন্য নন্দিত হয়েছেন যেমন, বহুবার সমালোচনার মুখেও পড়তে হয়েছে তাকে। তিনি এই ফরম্যাট ছাড়ার আগে নামের পাশে রেখে যাচ্ছেন ২৪৩টি ক্যাচ, আর ৫৬টি স্টাম্পিং।

Facebook Comments Box
আরও পড়ুন  বিপিএল মাতাতে ঢাকায় কেন উইলিয়ামসন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকার দায়িত্ব আমাকে দিন : নবীন

“প্রশিক্ষণ দক্ষতা বৃদ্ধির জন্য, প্রার্থীর যোগ্যতার প্রমানের জন্য নয়” — ক্ষোভ ১৪,৩৮৪ জন শিক্ষকের।

গাবতলীতে ২ লাখ টাকার নিচের গরু বিক্রি বেশি, ‘দাম কম’ বলছেন বিক্রেতারা

নাটোরে মাদরাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে বাবা-ছেলে গ্রেপ্তার

২৪ ঘণ্টায় পদ্মা সেতুতে ৪ কোটি ৮০ লাখ টাকা টোল আদায়

কোরবানি হাটে মহিষের গুঁতোয় নিহত ২ জন

ইরানে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান

কয়েক ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র-ইরানের খসড়া চুক্তির ঘোষণা আসতে পারে

রংপুরে পুকুরে ডুবে দুই কিশোরের মৃত্যু

কামরাঙ্গীচরে ছয় তলা থেকে পড়ে তরুণের মৃত্যু

১০

বাংলাদেশ বর্তমানে কোরবানিযোগ্য পশু উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ

১১

চীন যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

১২

দ্রুত সময়ের মধ্যে তদন্ত করে চার্জশিট দেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৩

‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির মাধ্যমে বিইআরসি গণশত্রুতে পরিণত হবে’

১৪

মহাসড়কের ১০ স্পটে ভোগান্তির শঙ্কা

১৫

বৈশ্বিক অস্থিরতার মাঝেও নতুন উচ্চতায় ভারতের কূটনীতি

১৬

সিরিজ সেরা মুশফিক জানালেন কঠোর পরিশ্রমের কথা

১৭

পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে পরিচ্ছন্নতা, নাগরিকতা ও নেতৃত্বের শিক্ষা

১৮

নিলামে আরও ১০০ মিলিয়ন ডলার কিনলো কেন্দ্রীয় ব্যাংক

১৯

ইসির বিচার করার হুঁশিয়ারি দিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

২০