ঢাকা    শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩
Protidinkhabor.com

খেলা

শক্তিশালী জাপানকে বেশি গোল করতে দেয়নি বাংলাদেশ

এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকি-২০২৬ এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকি-২০২৬ আসরে প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে বড় ব্যবধানে হেরেছিল বাংলাদেশ। তবে দ্বিতীয় ম্যাচে হারলেও বেশি গোল করতে দেয়নি শক্তিশালী জাপানকে। দ্বিতীয় ম্যাচে জাপানের বিপক্ষে ১-০ গোলে হেরেছে বাংলাদেশ দল। আন্তর্জাতিক হকি ফেডারেশনের (আইএইচএফ) দাপ্তরিক হিসাব অনুযায়ী ক্যারিয়ারে ১৫০ ম্যাচের মাইলফলক স্পর্শ করেছেন বাংলাদেশের রাসেল মাহমুদ জিমি।  ভারতের পাঞ্জাবের জলন্ধরে হওয়া ম্যাচের প্রথম কোয়ার্টারে কোনো গোল হজম করেনি বাংলাদেশ। জাপান সুযোগ তৈরি করলেও সেখান থেকে কোনো গোল করতে না পারলে প্রথম কোয়ার্টারে গোলশূন্য ড্র হয়। দ্বিতীয় কোয়ার্টারের কোনো গোলের দেখা পায়নি এশিয়ার জায়ান্ট দলটি। দুই কোয়ার্টারে গোলশূন্য রেখে বিরতিতে যায় দুদল। বিরতির পর তৃতীয় কোয়ার্টারে এসে প্রথম গোল হজম করে বাংলাদেশ দল। তিন কোয়ার্টারে এক গোল হজম করার পর চতুর্থ কোয়ার্টারে বাংলাদেশ আর কোনো গোল হজম করেনি। পরে ওই ১-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে জাপানিজরা। প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে ১৩-০ গোলে হেরেছিল বাংলাদেশ। দুই ম্যাচ শেষে ৬ পয়েন্ট নিয়ে টেবিল টপার মালয়েশিয়া। সমান ৬ পয়েন্ট থাকলেও গোল ব্যবধানের কারণে টেবিলের দুইয়ে জাপান। এক ম্যাচে তিন পয়েন্ট নিয়ে তিনে ভারত। টেবিলের তলানির দলের নাম বাংলাদেশ।

শক্তিশালী জাপানকে বেশি গোল করতে দেয়নি বাংলাদেশ