ঢাকা    শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩
Protidinkhabor.com

বার্সেলোনা ও রিয়ালের মধ্যকার কোন পার্থক্যটির কথা বললেন কোর্ত্তয়া

আবির হোসেন রাব্বি
আবির হোসেন রাব্বি
প্রকাশ : ২৪ অক্টোবর ২০২৬ | প্রিন্ট সংস্করণ

বার্সেলোনা ও রিয়ালের মধ্যকার কোন পার্থক্যটির কথা বললেন কোর্ত্তয়া

আসন্ন এল ক্লাসিকোর আগে বার্সেলোনার কড়া সমালোচনা করেছেন রিয়াল মাদ্রিদ গোলরক্ষক থিবো কোর্ত্তয়া। চিরপ্রতিদ্বন্দ্বী ক্লাবটির আচরণ নিয়েই আপত্তি বেলজিয়ান তারকার। তার মতে,  প্রতিপক্ষ খেলোয়াড়দের সম্মান করতে দেখা যায় না কাতালানদের। আর এ জায়গাটাতেই নিজেদের আলাদা বলছেন কোর্ত্তয়া।

স্পেন সেরা দুই জায়ান্টের ঐতিহ্যবাহী মহারণের আগে সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এমন মন্তব্য করেন ৩২ বর্ষী গোলরক্ষক।

বলেছেন, ‘এল ক্লাসিকো নিয়ে বলব, প্রথমেই বার্সেলোনার খেলোয়াড়দের নাম মুখে আনতে আমাদের কোনো সমস্যা বা দ্বিধা নেই। সম্ভবত এই জায়গায় আমরা তাদের থেকে আলাদা। প্রতিপক্ষ হলেও কেউ ভালো খেললে তার প্রশংসা করতে আমরা পিছপা হই না। যারা ভালো পারফর্ম করছে, আমরা তাদের সম্মান করি, কিন্তু প্রতিপক্ষের ক্ষেত্রে এমনটা সচরাচর দেখা যায় না।’

বিগত কয়েক বছরে এল ক্লাসিকোর সেই আগের মতো জৌলুস নেই, এমন আলোচনা উড়িয়ে দিয়েছেন বেলজিয়ান গোলরক্ষক। বলেছেন, ‘হতে পারে একসময় এল ক্লাসিকোতে বড় তারকার অভাব ছিল, কিন্তু এখন নতুন অনেক খেলোয়াড় উঠে এসেছে।’

‘আমাদের দলে ভিনিসিয়াস জুনিয়র, কাইলিয়ান এমবাপে ও জুড বেলিংহাম আছেন। অন্যদিকে তাদের দলে আছেন রাফিনহা এবং লামিন ইয়ামাল, যিনি একজন অসাধারণ খেলোয়াড়।’-যোগ করেন কোর্ত্তয়া।

লা লিগার পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান করছে বার্সেলোনা। ঘরোয়া লিগে অপরাজিত থাকলেও চ্যাম্পিয়ন্স লিগে পিএসজির কাছে ৪-২ গোলে হেরে মৌসুমের প্রথম হার দেখেছে তারা।

অন্যদিকে, মৌসুমের শুরুতে কিছুটা হোঁচট খেলেও হোসে মরিনহোর অধীনে ধীরে ধীরে জয়ের ধারায় ফিরছে রিয়াল মাদ্রিদ। চ্যাম্পিয়ন্স লিগে আরবি লাইপজিগকে ৪-১ ব্যবধানে হারিয়েছে লস ব্লাঙ্কোসরা।

Protidinkhabor.com

শনিবার, ২৪ অক্টোবর ২০২৬

বার্সেলোনা ও রিয়ালের মধ্যকার কোন পার্থক্যটির কথা বললেন কোর্ত্তয়া

প্রকাশের তারিখ : ২৪ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশকঃ আলী আজগর হাওলাদার
সম্পাদক ও প্রকাশকঃ আলী আজগর হাওলাদার