ঢাকা    শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩
Protidinkhabor.com

কুমিল্লা জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি গ্রেপ্তার


আবির হোসেন রাব্বি
আবির হোসেন রাব্বি
প্রকাশ : ২৪ অক্টোবর ২০২৬ | প্রিন্ট সংস্করণ

কুমিল্লা জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি গ্রেপ্তার
আ ফ ম আহসান উদ্দিন টুটুল

কার্যক্রম নিষিদ্ধ কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আ ফ ম আহসান উদ্দিন টুটুলকে গ্রেপ্তার করা হয়েছে। আজ শনিবার দুপুরে জেলার আদর্শ সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের বালুতোপা এলাকার বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। সন্ধ্যায় কোতোয়ালি মডেল থানা পুলিশ বিষয়টি নিশ্চিত করেছে। 

পুলিশ জানায়, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর টুটুল আত্মগোপনে ছিলেন। সম্প্রতি এলাকায় এসে দলকে সংগঠিত করতে কাজ করছিলেন তিনি। গোপন সূত্রে খবর পেয়ে শনিবার দুপুরে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি সাবেক রেলপথ মন্ত্রী মুজিবুল হকের অনুসারী ছিলেন। তবে টুটুলের পরিবারের ভাষ্য, চব্বিশের জুলাই আন্দোলনের ঘটনায় তার বিরুদ্ধে কোনো মামলা নেই। আগামী মাসে তার জাপান যাওয়ার কথা ছিল। দলীয় সূত্র বলছে, টুটুল ২০১১ সালের ২৭ জুন ঘোষিত কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের কমিটিতে সভাপতি ছিলেন।

কোতোয়ালি মডেল থানার ওসি তৌহিদুল আনোয়ার সমকালকে বলেন, টুটুলের বিরুদ্ধে জুলাই আন্দোলনের মামলা না থাকলেও সাম্প্রতিক সময়ে এলাকায় এসে কার্যক্রম নিষিদ্ধ দল আওয়ামী লীগকে সংগঠিত করতে কাজ করছিল। তাই, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে সন্ত্রাসবিরোধী একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

বিষয় : কুমিল্লা

Protidinkhabor.com

শনিবার, ২৪ অক্টোবর ২০২৬


কুমিল্লা জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ২৪ অক্টোবর ২০২৬

featured Image

কার্যক্রম নিষিদ্ধ কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আ ফ ম আহসান উদ্দিন টুটুলকে গ্রেপ্তার করা হয়েছে। আজ শনিবার দুপুরে জেলার আদর্শ সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের বালুতোপা এলাকার বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। সন্ধ্যায় কোতোয়ালি মডেল থানা পুলিশ বিষয়টি নিশ্চিত করেছে। 

পুলিশ জানায়, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর টুটুল আত্মগোপনে ছিলেন। সম্প্রতি এলাকায় এসে দলকে সংগঠিত করতে কাজ করছিলেন তিনি। গোপন সূত্রে খবর পেয়ে শনিবার দুপুরে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি সাবেক রেলপথ মন্ত্রী মুজিবুল হকের অনুসারী ছিলেন। তবে টুটুলের পরিবারের ভাষ্য, চব্বিশের জুলাই আন্দোলনের ঘটনায় তার বিরুদ্ধে কোনো মামলা নেই। আগামী মাসে তার জাপান যাওয়ার কথা ছিল। দলীয় সূত্র বলছে, টুটুল ২০১১ সালের ২৭ জুন ঘোষিত কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের কমিটিতে সভাপতি ছিলেন।

কোতোয়ালি মডেল থানার ওসি তৌহিদুল আনোয়ার সমকালকে বলেন, টুটুলের বিরুদ্ধে জুলাই আন্দোলনের মামলা না থাকলেও সাম্প্রতিক সময়ে এলাকায় এসে কার্যক্রম নিষিদ্ধ দল আওয়ামী লীগকে সংগঠিত করতে কাজ করছিল। তাই, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে সন্ত্রাসবিরোধী একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।


Protidinkhabor.com

সম্পাদক ও প্রকাশকঃ আলী আজগর হাওলাদার
সম্পাদক ও প্রকাশকঃ আলী আজগর হাওলাদার