ঢাকা    শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩
Protidinkhabor.com

কেরানীগঞ্জে পরিত্যক্ত ভবনের পাশ থেকে অজ্ঞাত তরুণীর মরদেহ উদ্ধার


আবির হোসেন রাব্বি
আবির হোসেন রাব্বি
প্রকাশ : ২৪ অক্টোবর ২০২৬ | প্রিন্ট সংস্করণ

কেরানীগঞ্জে পরিত্যক্ত ভবনের পাশ থেকে অজ্ঞাত তরুণীর মরদেহ উদ্ধার

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকায় একটি নির্মাণাধীন পরিত্যক্ত ভবনের পাশ থেকে অজ্ঞাতপরিচয় (আনুমানিক ২০ বছর বয়সী) এক তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে মরদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকালে স্থানীয় লোকজন মরদেহটি পড়ে থাকতে দেখে জরুরি সেবা ৯৯৯-এ কল করেন। খবর পেয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। প্রাথমিক সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালের মর্গে পাঠানো হয়। স্থানীয়দের ধারণা, গত গভীর রাতে দুর্বৃত্তরা ওই তরুণীকে পরিত্যক্ত ভবনের ওপর থেকে নিচে ফেলে হত্যা করেছে।

ঘটনার রহস্য উদ্ঘাটন এবং নিহতের পরিচয় শনাক্তে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ও পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ক্রাইম সিন ইউনিট যৌথভাবে কাজ করছে।

এ বিষয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আজগর হোসেন জানান, নিহতের পরিচয় শনাক্তসহ এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

প্রতিদিন খবর24

বিষয় : মরদেহ

Protidinkhabor.com

শনিবার, ২৪ অক্টোবর ২০২৬


কেরানীগঞ্জে পরিত্যক্ত ভবনের পাশ থেকে অজ্ঞাত তরুণীর মরদেহ উদ্ধার

প্রকাশের তারিখ : ২৪ অক্টোবর ২০২৬

featured Image

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকায় একটি নির্মাণাধীন পরিত্যক্ত ভবনের পাশ থেকে অজ্ঞাতপরিচয় (আনুমানিক ২০ বছর বয়সী) এক তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে মরদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকালে স্থানীয় লোকজন মরদেহটি পড়ে থাকতে দেখে জরুরি সেবা ৯৯৯-এ কল করেন। খবর পেয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। প্রাথমিক সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালের মর্গে পাঠানো হয়। স্থানীয়দের ধারণা, গত গভীর রাতে দুর্বৃত্তরা ওই তরুণীকে পরিত্যক্ত ভবনের ওপর থেকে নিচে ফেলে হত্যা করেছে।

ঘটনার রহস্য উদ্ঘাটন এবং নিহতের পরিচয় শনাক্তে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ও পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ক্রাইম সিন ইউনিট যৌথভাবে কাজ করছে।

এ বিষয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আজগর হোসেন জানান, নিহতের পরিচয় শনাক্তসহ এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

প্রতিদিন খবর24


Protidinkhabor.com

সম্পাদক ও প্রকাশকঃ আলী আজগর হাওলাদার
সম্পাদক ও প্রকাশকঃ আলী আজগর হাওলাদার