অনলাইন ডেস্ক
৮ জানুয়ারী ২০২৬, ৩:৩১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ওয়ারীতে ল্যাবে ‘কুশ’ উৎপাদন, বসুন্ধরায় ভেজাল মদের কারখানার সন্ধান

রাজধানীর বসুন্ধরায় একটি ফ্ল্যাট ভাড়া নিয়ে সেটিকে ভেজাল মদ তৈরির কারখানা বানিয়ে ফেলা একটি চক্রের তিনজনকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

পৃথক অভিযানে রাজধানীর ওয়ারীর এক বাসায় মাদক ‘কুশ’ উৎপাদনের খোঁজও পেয়েছে অধিদপ্তর। ওই বাসায় পাওয়া ‘ল্যাবে’ এ মাদক তৈরি করা হত, যেটির তাপমাত্রা নিয়ন্ত্রণ করা হত বিদেশ থেকে।

বৃহস্পতিবার বিকালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রধান কার‌্যালয়ে সংবাদ সম্মেলনে সংস্থার পরিচালক (অপারেশনস) মো. বশির আহমেদ এ দুই অভিযানের তথ্য দেন।

অধিদপ্তরের ঢাকা বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের উপপরিচালক মেহেদী হাসান ও সহকারী পরিচালক মোস্তাক আহমেদের নেতৃত্বে গত বুধবার বসুন্ধরা আবাসিক এলাকার একটি ফ্ল্যাটে অভিযান চালানো হয়।

সংবাদ সম্মেলনে বলা হয়, সেখানে ভেজাল মদ তৈরির পূর্ণাঙ্গ অবকাঠামো ও সরঞ্জামসহ বিপুল পরিমাণ অবৈধ মদ, ভেজাল মদ তৈরির রাসায়নিক উদ্ধার করা হয়। এসময় রিপন হিউবার্ট গোমেজ (৪৮) ও আবদুর রাজ্জাক (৪০) নামে দুইজনকে গ্রেপ্তার করা হয়।

আরও পড়ুন  নরসিংদীতে চুরির অভিযোগে গণপিটুনিতে যুবকের মৃত্যু

পরে তাদের তথ্য অনুযায়ী জোয়ার সাহারার একটি বাসায় অভিযান চালিয়ে মজুত করা মদ ও সরবরাহসংক্রান্ত আলামত উদ্ধার করার পাশাপাশি ডমিনিক পিরিছ (৩৭) নামের একজনকে গ্রেপ্তার করা হয়।

মেহেদী হাসান বলেন, চক্রটি ভারত থেকে অবৈধ পথে সংগ্রহ করা বিভিন্ন বিদেশি মদ ব্যবহার করে সেগুলোতে রাসায়নিক মিশিয়ে (টিউনিং) ভেজাল মদ তৈরি করত। পরে দেশি ও বিদেশি বিভিন্ন ব্র্যান্ডের বোতলে ভরে সিল ও স্টিকার লাগিয়ে বাজারজাত করত।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টাইব্রেকারে মিসের মহড়া, ডাচদের বিদায় করল মরক্কো

২৫ লাখ টাকা নিয়ে লিখিতভাবে দাবি ছেড়ে দেওয়ার পর আবার অবৈধ দখলের চেষ্টা! ডেমরার ঐতিহ্যবাহী ওয়াকফ সম্পত্তি..

ঢাকার দায়িত্ব আমাকে দিন : নবীন

“প্রশিক্ষণ দক্ষতা বৃদ্ধির জন্য, প্রার্থীর যোগ্যতার প্রমানের জন্য নয়” — ক্ষোভ ১৪,৩৮৪ জন শিক্ষকের।

গাবতলীতে ২ লাখ টাকার নিচের গরু বিক্রি বেশি, ‘দাম কম’ বলছেন বিক্রেতারা

নাটোরে মাদরাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে বাবা-ছেলে গ্রেপ্তার

২৪ ঘণ্টায় পদ্মা সেতুতে ৪ কোটি ৮০ লাখ টাকা টোল আদায়

কোরবানি হাটে মহিষের গুঁতোয় নিহত ২ জন

ইরানে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান

কয়েক ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র-ইরানের খসড়া চুক্তির ঘোষণা আসতে পারে

১০

রংপুরে পুকুরে ডুবে দুই কিশোরের মৃত্যু

১১

কামরাঙ্গীচরে ছয় তলা থেকে পড়ে তরুণের মৃত্যু

১২

বাংলাদেশ বর্তমানে কোরবানিযোগ্য পশু উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ

১৩

চীন যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

১৪

দ্রুত সময়ের মধ্যে তদন্ত করে চার্জশিট দেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৫

‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির মাধ্যমে বিইআরসি গণশত্রুতে পরিণত হবে’

১৬

মহাসড়কের ১০ স্পটে ভোগান্তির শঙ্কা

১৭

বৈশ্বিক অস্থিরতার মাঝেও নতুন উচ্চতায় ভারতের কূটনীতি

১৮

সিরিজ সেরা মুশফিক জানালেন কঠোর পরিশ্রমের কথা

১৯

পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে পরিচ্ছন্নতা, নাগরিকতা ও নেতৃত্বের শিক্ষা

২০