অনলাইন ডেস্ক
১২ এপ্রিল ২০২৬, ৫:০৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

জুন-জুলাইয়ে ছাত্রদলের নতুন কমিটি, শীর্ষ পদপ্রত্যাশী দুই ডজন নেতা

রাকিবুল ইসলামকে সভাপতি ও নাছির উদ্দিনকে সাধারণ সম্পাদক করে ২০২৪ সালের মার্চে জাতীয়তাবাদী ছাত্রদলের কমিটি করে বিএনপি। দুই বছর মেয়াদী সেই কমিটির নেতৃত্ব কার্যকর ভূমিকা রাখে চব্বিশের জুলাই আন্দোলনে। শুধু ছাত্রদলেরই প্রায় দেড় শতাধিক নেতাকর্মী নিহত হন এই আন্দোলনে।

অন্তবর্তী সরকারের সময়েও রাজপথে শক্তিশালী অবস্থান দেখা যায় ছাত্রদলের। তবে ভরাডুবি হয় ছাত্রসংসদ নির্বাচনে। গত মাসে কমিটির মেয়াদ শেষ হওয়ায় এবার জোরেশোরে আলোচনায়— আসছে জুন-জুলাইয়ে নতুন নেতৃত্ব পেতে পারে ছাত্রদল। সম্প্রতি নয়াপল্টনে ছাত্রদলের বর্তমান শীর্ষ পাঁচ নেতার সাথে এ নিয়ে কথাও বলেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

এ নিয়ে ছাত্রদল সাধারণ সম্পাদক নাছির উদ্দিন বলেছেন, কী ধরনের ক্রাইটেরিয়া থাকবে, কারা নেতৃত্বে আসবে বা কারা আসতে পারবে না কিংবা যারা আসতে পারবে না তাদেরকে অবশ্যই অন্য কোথাও যুক্ত করা হবে।

তবে বসে নেই পদপ্রত্যাশীরা। ছাত্রদলের নতুন নেতৃত্বে আসতে জোর চেষ্টা চালাচ্ছেন ২০০৮-০৯ ও ২০০৯-১০ শিক্ষাবর্ষের এক ডজন নেতা। যদিও বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের শিক্ষার্থীদের সঙ্গে তাদের শিক্ষাবর্ষের তফাৎ প্রায় দেড় যুগ।

২০১০-১১ থেকে ২০১৫-১৬ শিক্ষাবর্ষের এক ঝাঁক ছাত্রদল নেতাও পদপ্রত্যাশী। তুলনামূলক জুনিয়র এই নেতাদের বেশিরভাগেরও ছাত্রত্ব নেই। কিন্তু বয়স ও অভিজ্ঞতা বিবেচনায় তাদের থেকেই নতুন নেতৃত্ব নির্বাচিত হওয়ার আলোচনা আছে বিএনপিতে। সেক্ষেত্রে বিশ্ববিদ্যালয় শাখার ছাত্রদলের নেতৃত্ব নিয়মিত শিক্ষার্থীদের হাতে তুলে দিতে চায় বিএনপি।

আরও পড়ুন  বেনাপোলে মেয়র পদে আলোচনায় মফিজুর রহমান।

আনুষ্ঠানিকভাবে সাবেক ছাত্র নেতাদের এখনো মতামত নেননি তারেক রহমান। তবে স্থায়ী কমিটির বৈঠকে সিদ্ধান্ত নিয়েছেন দলের সর্বস্তরে গতিশীলতা আনার।

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, উপযুক্ত, দক্ষরা নেতৃত্বে আসুক এবং তার একটা নির্দিষ্ট বয়সসীমা থাকবে। ১৬-১৭ বছরের স্বাভাবিক পরিবেশ তো ছিল না। তখন কিছুো অসঙ্গতি হতেই পারে। এখন ক্রমান্বয়ে সেটি কাটিয়ে উঠবে।

বিএনপির ভাইস-চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, ছাত্রদলের সভাপতি-সাধারণ সম্পাদক হওয়ার একাধিকজনের যোগ্যতা আছে। কিন্তু বয়স, সময়, অবস্থা এবং প্রধান সংগঠনের নেতৃত্ব তারেক রহমান… সব মিলিয়ে সিদ্ধান্ত নিতে হয়। পুরাতন ও নতুনের সমন্বয়ে গতিশীল একটি নেতৃত্ব প্রতিষ্ঠা হোক।

দলটির নেতারা বলছেন, ছাত্রদলের নতুন নেতৃত্বে যারাই আসুক, তাদের জন্য বিশাল চ্যালেঞ্জ শিক্ষাপ্রতিষ্ঠানে সংগঠনের শক্তিশালী অবস্থান ও ভাবমূর্তি পুনরুদ্ধার করা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিলামে আরও ১০০ মিলিয়ন ডলার কিনলো কেন্দ্রীয় ব্যাংক

ইসির বিচার করার হুঁশিয়ারি দিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

স্পিকারের সঙ্গে ফরাসি রাষ্ট্রদূতের সাক্ষাৎ, মুক্ত বাণিজ্য চুক্তিতে জোর

এক সেকেন্ডও দেরি কইরেন না, আল্লাহ যদি বাঁচাই রাখে কথা হবে’

ঈদে টানা ৭ দিন বন্ধ থাকবে ব্যাংক

ইসির বিচার করার হুঁশিয়ারি দিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকছে না : সিইসি

র‌্যাব পরিচালনায় আসছে নতুন আইন: স্বরাষ্ট্রমন্ত্রী

বিশ্বরেকর্ড গড়ে জিততে হবে পাকিস্তানকে

রাজশাহীর সঙ্গে সারা দেশের বাস চলাচল বন্ধ

১০

স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতে সরকারের নিষ্ক্রিয়তা কেন বেআইনি নয়, হাইকোর্টের রুল

১১

‘জয় বাংলা’ স্লোগান দিলে ছাড় দেওয়া হবে না : শুভেন্দু

১২

‘ভোটের হিসাব নয়, এলাকার বাসিন্দা হিসেবে সবাই সমান সেবা পাবেন’

১৩

১২ লাখ টাকার ‘হোয়াইট ডায়মন্ড’ এখন শরীয়তপুরে

১৪

অবসর ভেঙে ফেরার প্রস্তাব, মুখ খুললেন মুশফিক

১৫

২৬ সালের শুরুতেই ‘বৈষম্যহীন’ নবম পে-স্কেল কার্যকরের দাবি

১৬

স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৭

মসজিদের কক্ষ থেকে ইমামের ঝুলন্ত লাশ উদ্ধার

১৮

ডোনাল্ড ট্রাম্পের’ পর এবার ‘খ্যাপাটে নেতানিয়াহু’

১৯

ছাত্রদল নেতাকে হত্যা, পুলিশ হেফাজতে নারী সমন্বয়ক

২০