অনলাইন ডেস্ক
১১ এপ্রিল ২০২৬, ৪:৩৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

এটা শাহবাগ নয়, এটা পার্লামেন্ট- হাসনাতকে স্পিকার

কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য ও এনসিপি নেতা আবুল হাসনাতের (হাসনাত আবদুল্লাহ) উদ্দেশে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, ‘এত অসহিষ্ণু হলে চলবে না মিস্টার আবদুল্লাহ। দিস ইজ নট শাহবাগ স্কয়ার, দিস ইজ পার্লামেন্ট (এটা শাহবাগ চত্বর নয়, এটা সংসদ)। এখানে ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে, শুনতে হবে।’

শুক্রবার (১০ এপ্রিল) মাগরিবের নামাজের পর জাতীয় সংসদের অধিবেশনে সংশোধিত আকারে জুলাই স্মৃতি জাদুঘর বিল পাস নিয়ে সরকারি দল ও বিরোধী দলের মধ্যে বিতর্কের সময় হাসনাত আবদুল্লাহর উদ্দেশে এ কথা বলেন স্পিকার।

স্পিকারের এই মন্তব্যের পর সংসদে জোরে চিৎকার-চেঁচামেচি শোনা যায়। এর মধ্যে স্পিকার কথা বলতে থাকেন। তিনি বলেন, ‘এখানে (সংসদে) মৌখিক কথা বলার স্কোপ (সুযোগ) খুবই কম। নোটিশ দেবেন, আমরা তা আমলে নেব।’

আরও পড়ুন  সন্ধ্যার পর বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া: বিএনপি

এদিকে, জাতীয় সংসদের বিশেষ কমিটির বৈঠকের সমঝোতার ব্যত্যয় ঘটিয়ে সরকারি দল সংশোধিত আকারে জুলাই স্মৃতি জাদুঘর বিল পাস করেছে বলে বিরোধী দলের অভিযোগ। এর প্রতিবাদে ওয়াকআউট-ও করেছে তারা। এ বিষয়ে বিরোধী দলের নেতা শফিকুর রহমান ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম কয়েক দফায় বক্তব্য দেন।

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদও পাল্টা জবাব দেন। এ নিয়ে উভয় পক্ষে প্রায় ৪০ মিনিট বিতর্ক হয়।

দুই পক্ষের বিতর্কের মাঝামাঝিতে স্পিকার হাফিজ উদ্দিন আহমদও বিরোধী দলকে শান্ত করার চেষ্টা করেন। এর মধ্যে স্পিকারের বক্তব্যের সময় হাসনাত আবদুল্লাহ নিজ আসন থেকে দাঁড়িয়ে সরকারি দলের ভূমিকার প্রতিবাদ জানান, হইচই করতে থাকেন। আর তখনই স্পিকার হাসনাত আবদুল্লাহর উদ্দেশে এই কথা ছুঁড়ে দেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিলামে আরও ১০০ মিলিয়ন ডলার কিনলো কেন্দ্রীয় ব্যাংক

ইসির বিচার করার হুঁশিয়ারি দিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

স্পিকারের সঙ্গে ফরাসি রাষ্ট্রদূতের সাক্ষাৎ, মুক্ত বাণিজ্য চুক্তিতে জোর

এক সেকেন্ডও দেরি কইরেন না, আল্লাহ যদি বাঁচাই রাখে কথা হবে’

ঈদে টানা ৭ দিন বন্ধ থাকবে ব্যাংক

ইসির বিচার করার হুঁশিয়ারি দিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকছে না : সিইসি

র‌্যাব পরিচালনায় আসছে নতুন আইন: স্বরাষ্ট্রমন্ত্রী

বিশ্বরেকর্ড গড়ে জিততে হবে পাকিস্তানকে

রাজশাহীর সঙ্গে সারা দেশের বাস চলাচল বন্ধ

১০

স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতে সরকারের নিষ্ক্রিয়তা কেন বেআইনি নয়, হাইকোর্টের রুল

১১

‘জয় বাংলা’ স্লোগান দিলে ছাড় দেওয়া হবে না : শুভেন্দু

১২

‘ভোটের হিসাব নয়, এলাকার বাসিন্দা হিসেবে সবাই সমান সেবা পাবেন’

১৩

১২ লাখ টাকার ‘হোয়াইট ডায়মন্ড’ এখন শরীয়তপুরে

১৪

অবসর ভেঙে ফেরার প্রস্তাব, মুখ খুললেন মুশফিক

১৫

২৬ সালের শুরুতেই ‘বৈষম্যহীন’ নবম পে-স্কেল কার্যকরের দাবি

১৬

স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৭

মসজিদের কক্ষ থেকে ইমামের ঝুলন্ত লাশ উদ্ধার

১৮

ডোনাল্ড ট্রাম্পের’ পর এবার ‘খ্যাপাটে নেতানিয়াহু’

১৯

ছাত্রদল নেতাকে হত্যা, পুলিশ হেফাজতে নারী সমন্বয়ক

২০