অনলাইন ডেস্ক
১৬ জানুয়ারী ২০২৬, ৫:১৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

সৈকতে ভেসে এল শত বছরের পুরোনো নকশার কয়েক শ জুতা

যুক্তরাজ্যের ওয়েলসে একদল স্বেচ্ছাসেবক একটি সৈকত পরিষ্কার করতে গিয়ে কয়েক শ জুতা খুঁজে পেয়েছেন। এগুলো মলিন, ছেঁড়া-ফাটা। অনেকটাই নষ্ট হয়ে গেছে। দেখে বোঝাই যাচ্ছে, বহুদিন ধরে সমুদ্রে ভেসে বেড়িয়েছে সেগুলো। নোনা পানিতে ভিজে থেকে হয়েছে জীর্ণ।

সৈকতে জুতা ভেসে আসার ঘটনা নতুন নয়। সৈকত পরিষ্কার করতে গিয়ে হরহামেশাই নষ্ট জুতা খুঁজে পাওয়া যায়। কিন্তু সাউথ ওয়েলসের ওগমোর বিচে খুঁজে পাওয়া জুতাগুলো স্বেচ্ছাসেবকদের ভাবিয়ে তুলেছে। কারণ, জুতাগুলো শত বছর আগের, সেই ভিক্টোরীয় যুগের নকশার। এখন এ নকশার জুতা আর তেমন দেখা যায় না।

যে সংখ্যক জুতা খুঁজে পাওয়া গেছে, সেটাও উল্লেখ করার মতো। গত মাসের একেবারে শেষ কয়েক দিনে স্বেচ্ছাসেবকেরা প্রায় ২০০ জুতা খুঁজে পান।

কোথা থেকে এত পুরোনো এসব জুতা এল, সে রহস্য উদ্‌ঘাটনের চেষ্টা করে যাচ্ছে দ্য বিচ একাডেমি সিআইসি। এটি সাউথ ওয়েলসের একটি শিক্ষাকেন্দ্র।

বিচ একাডেমির প্রতিষ্ঠাতা এমা ল্যামপোর্ট টেলিগ্রাফকে বলেন, ‘আমরা একনজরেই বুঝতে পেরেছিলাম যে এগুলো অনেক পুরোনো। এর আকার স্পষ্টভাবেই পুরোনো ধাঁচের, জুতার তলায় হবনেইল স্পষ্ট দেখা যাচ্ছিল।’

আরও পড়ুন  গাজা হত্যাযজ্ঞ উপেক্ষা করে নেতানিয়াহুর আমন্ত্রণে ইসরায়েল সফরে যাচ্ছেন ইলন মাস্ক

ল্যামপোর্ট ফক্স নিউজকে বলেন, ‘স্থানীয় লোকজন সাউথ ওয়েলস উপকূলে অদ্ভুত জুতা খুঁজে পাওয়ার গল্প আমাদের শুনিয়েছেন।’ তিনি আরও বলেন, কর্মকর্তারা এ মুহূর্তে সাউথ ওয়েলসের ওগমোর বিচে জুতাগুলোর উতস সম্পর্কে দুটি তত্ত্ব দাঁড় করিয়েছেন।

প্রথম তত্ত্বটি হলো, জুতাগুলো সম্ভবত কার্গো জাহাজ ‘ফ্রোলিক’ থেকে পড়ে গেছে। ফ্রোলিক জাহাজটি ১৯ শতকে ইতালি থেকে মালপত্র নিয়ে আসছিল এবং সাউথ ওয়েলসের কাছে ‘টাস্কার রক’–এর সঙ্গে ধাক্কা লেগে ডুবে যায়। টাস্কার রক সাউথ ওয়েলস উপকূলে ছোট্ট পাথুরে দ্বীপ।

ল্যামপোর্ট বলেন, জুতাগুলো সমুদ্র থেকে এসে ওগমোর নদীর মোহনায় জমা হয়। মাঝেমধ্যে এগুলো দেখা যায়…বিশেষ করে যখন নদীর তীর ক্ষয়ে যায়।

অন্য তত্ত্বটি হলো, ১৯৬০-এর দশকে জুতার দোকানের মুচিরা যেসব জুতা বা বুট ঠিক করতে পারতেন না, সেগুলো ফেলে দিতেন ওগমোর নদীতে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে ট্রাম্পের সামরিক ক্ষমতা সীমিত করতে কংগ্রেসে প্রস্তাব, ভোট চলতি সপ্তাহে

ইরানে ২ হাজার লক্ষ্যবস্তুসহ ১৭ রণতরী ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের

রপ্তানি খাতে ২ হাজার ৫০০ কোটি টাকা ছাড় দিলো সরকার

চকরিয়ায় পর্যটক এক্সপ্রেসে পাথর নিক্ষেপে রেলকর্মী রক্তাক্ত, ট্রেন থামিয়ে নেওয়া হলো হাসপাতালে

বিশ্বের দূষিত শহরের তালিকায় আবারও শীর্ষে ঢাকা

ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলায় নিহত ১৭৫ শিশুর গণজানাজায় মানুষের ঢল

ইরানিদের ভাগ্য নির্ধারণের অধিকার তাদেরই দিতে হবে: ফারাহ পাহলভি

ইরানে মার্কিন-ইসরায়েলি হামলায় সহস্রাধিক প্রাণহানির দাবি

একদিনের ব্যবধানে রাজধানীর তাপমাত্রা কমলো ৪ ডিগ্রি

ওয়ানডের বছরে যেখানে উদ্বেগ বাড়াচ্ছেন বাংলাদেশের ব্যাটসম্যানরা

১০

সৎ গল্প হলে সরাসরি যোগাযোগ করুন

১১

পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রী শামা ওবায়েদের সঙ্গে বৈঠকে পল কাপুর

১২

উখিয়ায় সেহেরির সময় প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের পর হত্যা

১৩

চকরিয়ায় কি কোনো প্রশাসন নেই

১৪

মানবসেবায় সুবাস ছড়ানো ‘সিস্টার রোজের’ শেষ চাওয়া বাংলাদেশের নাগরিকত্ব

১৫

মধ্যপ্রাচ্য সংকটে অনিশ্চয়তা: প্রবাসী আয়ে নির্ভর পরিবার কী করবে

১৬

আনিসুল-সালমানের বিরুদ্ধে সাক্ষ্য দিলেন শিক্ষার্থী আদহাম

১৭

ঠিক এই সময়ে কেন ইরানে হামলা, কী চায় ইসরায়েল

১৮

আলভীর সঙ্গে ‘প্রেমের গুঞ্জন’ নিয়ে মুখ খুললেন তিথি

১৯

আসিফ মাহমুদের ব্যাংক হিসাবের তথ্য তলব

২০