অনলাইন ডেস্ক
১৬ জানুয়ারী ২০২৬, ৬:১৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ, নোবেল পদক উপহার দিলেন মাচাদো

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দেখা করেছেন ভেনেজুয়েলার বিরোধী নেত্রী মারিয়া কোরিনা মাচাদো। এ সময় তিনি তাকে নিজের নোবেল শান্তি পুরস্কারের মেডেল উপস্থাপন করেছেন। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুই নেতার মধ্যে উচ্চপর্যায়ের এক বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

মাচাদো সাংবাদিকদের বলেন, ভেনেজুয়েলার জনগণের স্বাধীনতার প্রতি ট্রাম্পের প্রতিশ্রুতির স্বীকৃতি হিসেবেই তিনি মেডেলটি উপহার দিয়েছেন। তবে ট্রাম্প আদৌ সেটি গ্রহণ করেছেন কি না, তা স্পষ্ট নয়। নরওয়ের নোবেল ইনস্টিটিউট আগেই জানিয়েছে, নোবেল পুরস্কার হস্তান্তর, ভাগ বা প্রত্যাহার করা যায় না—অর্থাৎ সম্মানটি মাচাদোরই থাকবে।

প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প ও মাচাদোর প্রথম সরাসরি সাক্ষাৎ ছিল এটি। প্রায় এক ঘণ্টার মধ্যাহ্নভোজ বৈঠকের পর মাচাদো ক্যাপিটল হিলে রিপাবলিকান ও ডেমোক্র্যাট উভয় দলের একাধিক সিনেটরের সঙ্গে বৈঠক করেন।

আরও পড়ুন  সাইফুল আলম নীরবকে বহিষ্কার করল বিএনপি

হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট বলেন, ট্রাম্প এই বৈঠকের অপেক্ষায় ছিলেন। তবে স্বল্পমেয়াদে দেশ পরিচালনার জন্য প্রয়োজনীয় সমর্থন মাচাদোর নেই বলে মনে করেন তিনি। মাচাদো বর্তমানে ভেনেজুয়েলার সরকারের বিভিন্ন পক্ষের সঙ্গে প্রভাব বিস্তারের প্রতিযোগিতায় রয়েছেন। দেশটির ভবিষ্যৎ শাসনব্যবস্থায় ভূমিকা নিশ্চিত করতে এ প্রতিযোগিতা চলছে।

চলতি মাসে যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলায় অভিযান চালিয়েছে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে তুলে নেয়। এর ফলে দেশটিতে গণতান্ত্রিক রূপান্তরের আশা জেগেছে। তবে ডেমোক্র্যাট সিনেটর ক্রিস মারফি বলেন, মাচাদো সিনেটরদের জানিয়েছেন যে দমন-পীড়নের পরিস্থিতি এখনও মাদুরোর সময়ের মতোই রয়ে গেছে। তিনি সম্ভাব্য নির্বাচনের বিষয়ে সন্দেহ প্রকাশ করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ওয়ানডের বছরে যেখানে উদ্বেগ বাড়াচ্ছেন বাংলাদেশের ব্যাটসম্যানরা

সৎ গল্প হলে সরাসরি যোগাযোগ করুন

পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রী শামা ওবায়েদের সঙ্গে বৈঠকে পল কাপুর

উখিয়ায় সেহেরির সময় প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের পর হত্যা

চকরিয়ায় কি কোনো প্রশাসন নেই

মানবসেবায় সুবাস ছড়ানো ‘সিস্টার রোজের’ শেষ চাওয়া বাংলাদেশের নাগরিকত্ব

মধ্যপ্রাচ্য সংকটে অনিশ্চয়তা: প্রবাসী আয়ে নির্ভর পরিবার কী করবে

আনিসুল-সালমানের বিরুদ্ধে সাক্ষ্য দিলেন শিক্ষার্থী আদহাম

ঠিক এই সময়ে কেন ইরানে হামলা, কী চায় ইসরায়েল

আলভীর সঙ্গে ‘প্রেমের গুঞ্জন’ নিয়ে মুখ খুললেন তিথি

১০

আসিফ মাহমুদের ব্যাংক হিসাবের তথ্য তলব

১১

ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আগ্রাসনের প্রতিবাদে ঢাবিতে ছাত্রশক্তির মানববন্ধন

১২

সেমিফাইনালের জন্য ‘বিশেষ কিছু’ জমিয়ে রেখেছেন অভিষেক

১৩

বিশ্বজুড়ে বেড়েছে জ্বালানি তেলের দাম, এশিয়ার শেয়ারবাজারে ধস

১৪

প্রেসিডেন্টের যুদ্ধ ঘোষণার ক্ষমতা কমাতে মার্কিন সিনেটে ভোট আজ

১৫

ঈদ শুধু নতুন পোশাকেই সীমাবদ্ধ নয়; উৎসবের রঙ ছড়িয়েছে গৃহসজ্জায়ও

১৬

সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব

১৭

গণভোটের বৈধতাকে প্রশ্ন করা হচ্ছে আদালতে: নাহিদ

১৮

১০ মার্চ কড়াইল বস্তি থেকে ফ্যামিলি কার্ডের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

১৯

বয়স্ক,শিক্ষার্থী ও প্রতিবন্ধীদের মেট্রোরেলসহ সব ধরনের ট্রেনে ২৫ শতাংশ ভাড়া ছাড়: রেলমন্ত্রী

২০