অনলাইন ডেস্ক
১৬ জানুয়ারী ২০২৬, ৭:০৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

তারেক রহমানের নির্দেশে সরে দাঁড়ালেন স্বতন্ত্র প্রার্থী

বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে বরিশাল-৩ (মুলাদী-বাবুগঞ্জ) আসনে নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়ালেন স্বতন্ত্র প্রার্থী আব্দুস ছত্তার খান। সেই সঙ্গে নির্বাচন কমিশনে নিজের প্রার্থিতা ফিরে পেতে করা আপিল আবেদনও প্রত্যাহার করে নিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সকালে নিজের ফেসবুক আইডিতে এক ভিডিও বার্তায় আব্দুস সত্তার খান নিজেই এই ঘোষণা দিয়েছেন। এর ফলে আসনটিতে নির্বাচনী লড়াইয়ে বিএনপি আর একধাপ এগিয়ে গেল বলে মনে করছেন দলটির নেতাকর্মীরা।

ভিডিও বার্তায় আব্দুস সত্তার খান বলেন, দেশ ও মানুষের সেবার প্রত্যয় থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছিলাম। তবে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনার প্রতি পূর্ণ আস্থা ও শ্রদ্ধা জানিয়ে নির্বাচন কমিশন থেকে মনোনয়ন ও আপিল প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছি।

তিনি আরও বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আদর্শে অনুপ্রাণিত একজন নিবেদিত কর্মী হিসেবে দলের ঐক্য ও শৃঙ্খলা আমার কাছে সবার আগে গুরুত্বপূর্ণ। বর্তমান রাজনৈতিক বাস্তবতায় ব্যক্তিস্বার্থের চেয়ে দলীয় সংহতি অধিক গুরুত্বপূর্ণ। একজন সুশৃঙ্খল দলীয় কর্মী হিসেবে সবসময় তারুণ্যের অহংকার তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ থাকব।

নিজের এ সিদ্ধান্তের পক্ষে এলাকাবাসী ও শুভানুধ্যায়ীদের সমর্থন ও ভালোবাসা কামনা করে আব্দুস সত্তার খান বলেন, ইনশাআল্লাহ, আগামী দিনে সবাই মিলে একটি সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে ঐক্যবদ্ধভাবে কাজ করে যাব।

আরও পড়ুন  দেশকে এগিয়ে নিতে বাস্তবমুখী গবেষণার বিকল্প নেই: গণশিক্ষা উপদেষ্টা

এর আগে, বুধবার (১৪ জানুয়ারি) রাজধানীর গুলশান কার্যালয়ে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে দেখা করেন আব্দুস সত্তার খান। তার সঙ্গে দেখা করার দুটি ছবি নিজের ফেসবুক আইডিতে শেয়ার করেন আব্দুস সত্তার খান। একটি ছবি তারেক রহমানের পাশে বসা এবং অপর ছবিতে আব্দুস সত্তার খান দাঁড়ানো অবস্থায় আছেন।
তারেক রহমানের নির্দেশে সরে দাঁড়ালেন স্বতন্ত্র প্রার্থী

জানা গেছে, বরিশাল-৩ আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী ছিলেন মুলাদী উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও উত্তর জেলা বিএনপির সদস্য আব্দুস সত্তার খান। তিনি মুলাদী পৌরসভার সাবেক মেয়র ও পরবর্তীতে উপজেলা পরিষদের চেয়ারম্যানও নির্বাচিত হয়েছিলেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলের মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেন। তবে ১০ শতাংশ ভোটার তালিকা না থাকায় তার মনোনয়নপত্র বাতিল করে রিটার্নিং কর্মকর্তা। সেই বাতিল আদেশের বিরুদ্ধে কমিশনে আপিল করেন সত্তার খান।

বিএনপির স্থানীয় নেতাকর্মীরা জানান, আব্দুস সত্তার খান মুলাদী উপজেলার জনপ্রিয় উপজেলা চেয়ারম্যান এবং পৌর মেয়র ছিলেন। দলের বিপক্ষে গিয়ে স্বতন্ত্র প্রার্থী হওয়ায় আসনটিতে বিএনপির প্রার্থীর বিজয় নিয়ে দুশ্চিন্তায় পড়তে হয় নেতাকর্মীদের। তবে তারেক রহমানের আহ্বানে আব্দুস সত্তার খান নির্বাচন থেকে সরে দাঁড়ানোয় আসনটিতে বিএনপির নির্বাচনী লড়াই আরও শক্তপোক্ত হলো বলে মনে করছেন নেতাকর্মীরা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ওয়ানডের বছরে যেখানে উদ্বেগ বাড়াচ্ছেন বাংলাদেশের ব্যাটসম্যানরা

সৎ গল্প হলে সরাসরি যোগাযোগ করুন

পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রী শামা ওবায়েদের সঙ্গে বৈঠকে পল কাপুর

উখিয়ায় সেহেরির সময় প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের পর হত্যা

চকরিয়ায় কি কোনো প্রশাসন নেই

মানবসেবায় সুবাস ছড়ানো ‘সিস্টার রোজের’ শেষ চাওয়া বাংলাদেশের নাগরিকত্ব

মধ্যপ্রাচ্য সংকটে অনিশ্চয়তা: প্রবাসী আয়ে নির্ভর পরিবার কী করবে

আনিসুল-সালমানের বিরুদ্ধে সাক্ষ্য দিলেন শিক্ষার্থী আদহাম

ঠিক এই সময়ে কেন ইরানে হামলা, কী চায় ইসরায়েল

আলভীর সঙ্গে ‘প্রেমের গুঞ্জন’ নিয়ে মুখ খুললেন তিথি

১০

আসিফ মাহমুদের ব্যাংক হিসাবের তথ্য তলব

১১

ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আগ্রাসনের প্রতিবাদে ঢাবিতে ছাত্রশক্তির মানববন্ধন

১২

সেমিফাইনালের জন্য ‘বিশেষ কিছু’ জমিয়ে রেখেছেন অভিষেক

১৩

বিশ্বজুড়ে বেড়েছে জ্বালানি তেলের দাম, এশিয়ার শেয়ারবাজারে ধস

১৪

প্রেসিডেন্টের যুদ্ধ ঘোষণার ক্ষমতা কমাতে মার্কিন সিনেটে ভোট আজ

১৫

ঈদ শুধু নতুন পোশাকেই সীমাবদ্ধ নয়; উৎসবের রঙ ছড়িয়েছে গৃহসজ্জায়ও

১৬

সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব

১৭

গণভোটের বৈধতাকে প্রশ্ন করা হচ্ছে আদালতে: নাহিদ

১৮

১০ মার্চ কড়াইল বস্তি থেকে ফ্যামিলি কার্ডের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

১৯

বয়স্ক,শিক্ষার্থী ও প্রতিবন্ধীদের মেট্রোরেলসহ সব ধরনের ট্রেনে ২৫ শতাংশ ভাড়া ছাড়: রেলমন্ত্রী

২০