অনলাইন ডেস্ক
১৬ জানুয়ারী ২০২৬, ১০:০৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

গাজীপুর-২ আসনের বিএনপি প্রার্থীকে শোকজ

আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে গাজীপুর-২ আসনের বিএনপি দলীয় প্রার্থী এম মঞ্জুরুল করিম রনিকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে নির্বাচন অনুসন্ধান কমিটি। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বিকেলে অনুসন্ধান কমিটির চেয়ারম্যান ও সিভিল জজ মাসুমা রহমান স্বাক্ষরিত ওই নোটিশ জারি করা হয়। এম মঞ্জুরুল করিম রনি গাজীপুর মহানগর বিএনপির সাধারণ সম্পাদক।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রচারিত একটি ভিডিওসহ বিভিন্ন নির্ভরযোগ্য সূত্রের ভিত্তিতে অভিযোগ ওঠে যে, প্রতীক বরাদ্দের আগেই তিনি নির্বাচনী প্রচারে অংশ নেন।

অভিযোগ অনুযায়ী, গাজীপুর সিটি করপোরেশনসহ বিভিন্ন এলাকায় মতবিনিময় সভার নামে তিনি ধানের শীষ প্রতীকের পক্ষে ভোট চেয়ে বক্তব্য দেন এবং প্রচার কার্যক্রম পরিচালনা করেন।

এ বিষয়ে জেলা প্রশাসক ও নির্বাচন অনুসন্ধান কমিটির চেয়ারম্যান স্বাক্ষরিত নোটিশে বলা হয়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতীক বরাদ্দের পূর্বে এম মঞ্জুরুল করিম রনি গাজীপুর সদর এলাকার সিটি করপোরেশন, ইউনিয়ন, ওয়ার্ড ও মহল্লাসহ বিভিন্ন স্থানে শোকসভা, মিলাদ মাহফিল ও ধর্মীয় অনুষ্ঠানের নামে কৌশলে ধানের শীষের পক্ষে নির্বাচনী প্রচার চালিয়ে আসছেন।

আরও পড়ুন  নির্বাচন পর্যবেক্ষণে ৮১টি সংস্থা নিবন্ধন পেয়েছে: কমিশনার সানাউল্লাহ

নোটিশে আরও উল্লেখ করা হয়, ফেসবুক পেজে প্রকাশিত ভিডিও, লিংক ও স্ক্রিনশট থেকে দেখা যায়—তিনি বিভিন্ন অনুষ্ঠানে অংশ নিয়ে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান। এসব কর্মকাণ্ড সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণবিধিমালা ২০২৫-এর ৩, ১৬, ১৮ ও ২৭ ধারার সুস্পষ্ট লঙ্ঘন।

এমতাবস্থায়, অভিযোগের বিষয়ে কেন তার বিরুদ্ধে নির্বাচন কমিশনের কাছে সুপারিশসহ প্রতিবেদন পাঠানো হবে না—সে বিষয়ে লিখিত ব্যাখ্যা প্রদানের জন্য রোববার (১৮ জানুয়ারি) সকাল সাড়ে ১১টায় সিভিল জজ (অতিরিক্ত আদালত), টঙ্গী, গাজীপুরে অবস্থিত অনুসন্ধান কমিটির অস্থায়ী কার্যালয়ে সশরীরে উপস্থিত থাকতে তাকে নির্দেশ দেওয়া হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাহাজ আটকের ঘটনায় যুক্তরাষ্ট্রের ‘অবৈধ ও বর্বর’ পদক্ষেপের জন্য জাতিসংঘে অভিযোগ ইরানের

ভাসানচরকে সন্দ্বীপের অন্তর্ভুক্ত করতে ভূমি মন্ত্রণালয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্টের রুল

শুরু হলো এসএসসি ও সমমানের পরীক্ষা

তেল-গ্যাস সংকটে যেন কেউ সিন্ডিকেট করতে না পারে, তা নিশ্চিত করবে সরকার: রিজভী

কাল থেকে শুরু এসএসসি ও সমমানের পরীক্ষা, অংশ নেবে সাড়ে ১৮ লাখ শিক্ষার্থী

পাচারকৃত অর্থ ফিরিয়ে এনে কৃষক-ফ্যামিলি কার্ডের মাধ্যমে জনগণকে দেওয়া হবে

সন্ধ্যার মধ্যে চার অঞ্চলে ৬০ কিমি বেগে বজ্রবৃষ্টির আভাস

বিগত স্বৈরাচার ও অন্তর্বর্তীকালীন সরকার বাচ্চাদের জন্য টিকা আনেনি: প্রধানমন্ত্রী

হাম ও হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

দেশে এপ্রিল-মে মাসের পূর্ণ জ্বালানি সক্ষমতা রয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী

১০

রাশিয়ার জ্বালানি আমদানিতে বাংলাদেশকে আরও ৬০ দিনের ছাড় দিলো যুক্তরাষ্ট্র

১১

জামালপুরে কারাগারে আওয়ামী লীগ নেতার মৃত্যু

১২

জাতীয় সংকট উত্তরণে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জামায়াত আমিরের

১৩

রাজধানীর গুলশানে সিসাবারে অভিযান, সেবন সামগ্রী জব্দ

১৪

শুক্রবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ থাকবে

১৫

ঐতিহাসিক মুজিবনগর দিবস আজ

১৬

সংরক্ষিত আসনের প্রার্থী বিএনপির শহিদ পরিবারের সদস্য ছাত্রদলের শারমিন সুলতানা রুমা

১৭

পহেলা বৈশাখ আমাদের জাতিসত্তার ইতিহাস, সংস্কৃতি ও আত্মপরিচয়ের এক অনন্য প্রতীক

১৮

মানবাধিকার কমিশনের সব সদস্যের পদত্যাগ

১৯

বিদ্যুতের দাম সমন্বয়ে মন্ত্রিসভা কমিটি গঠন

২০